জিয়ানগরে নিজ বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাওয়ার পথে গৃহবধূ নিখোঁজ, থানায় জিডি
পিরোজপুরের জিয়ানগর উপজেলার বাড়ৈখালী গ্রামের ইমা (১৯) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। শুক্রবার সকালে নিজ বাড়ি থেকে ভান্ডারিয়ায় জামিরতলা গ্রামে শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা হওয়ার পর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। গৃহবধু উপজেলা বাড়ৈখালী গ্রামের মোঃ হেলাল হাওলাদারের মেয়ে এবং গৃহবধুর স্বামী ভান্ডারিয়া জামিরতলা গ্রামে মৃত হাকিম বেপারীর ছেলে ইব্রাহীম বেপারী। এ ঘটনায় নিখোঁজ গৃহবধূর মা লিপি বেগম বাদী হয়ে শনিবার রাতে জিয়ানগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
নিখোঁজ ইমার মা লিপি বেগম জানান, বৃহস্পতিবার সকালে আমাদের বাড়ীতে আছে। আমি তাকে জিজ্ঞাসা করি নাতী কই একা আসছো সে বলে মেয়ে তার চাচির কাছে রেখে আসছি । ঐদিন আমাদের বাড়ীতে থাকে পরে দিন শুক্রবার সকালে আমার বাড়ি থেকে মেয়ের শ্বশুরবাড়ি যাওয়ার জন্য বের হয়। আমি সাথে সাথে জামাইকে মুঠোফোনে ফোন দেই বলি ইমা রওয়ানা দিয়েছে আমি গাড়ীতে উঠিয়া দিয়েছি। ঘন্টাখানিক পরে আবার জামাই ইব্রাহীম বেপারীকে মুঠোফুনে ফোন দিলে জিজ্ঞাসা করি ইমা গেছে বাড়ীতে,সে বলে না এখন পর্যন্ত আসে নাই। পরে আমার ছেলে ও ছেলের চাচাকে নিয়ে জামাই বাড়ীতে গেলে তারা আমাদের উল্টাপাল্টা কথাবার্তা বলে। পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন নিয়ে গত দুই দিন ধরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোন সন্ধান পাননি।
ইব্রাহীম বেপারীর কাছে স্ত্রী নিখোঁজ বিষয়ে জানতে চাইলে তিনি মুঠোফোনে জানান, কিভাবে স্ত্রী নিখোঁজ হয়েছে তা আমি জানিনা । তবে বৃহস্পতিবার সকালে আমার বাড়ী থেকে বিকালে আসবে সেই কথা বলে তার বাবার বাড়ীতে গিয়েছে । ঐ দিন বিকেলে আসে নাই পরেদিন সকালে আমার শাশুড়ি ফোন দিয়ে বলে ইমাকে গাড়ীতে উঠিয়ে দিয়েছি ওকে ভান্ডারিয়া আইসা নিয়ে যাইও । পরে সে আমার বাড়ীতে যাইনি এবং কোথায় গিয়েছে তা জানা নেই । এরপর থেকে আমি সহ আমার পরিবারের তাকে খোঁজাখুজি করতেছি, তাকে পেলে জানা যাবে নিখোঁজের বিষয় ।
জিয়ানগর থানা অফিসার ইনচার্জ মোঃ মহব্বত খান জানান, গতকাল রাতে ইমা নামে একটি মেয়ে নিখোঁজের সাধারন ডায়রি হয়েছে । এই বিষয় তদন্ত চলছে ।
এমএসএম / এমএসএম
জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ নির্মাণ প্রকল্পের কাজ শুরু হবেঃ পানি সম্পদমন্ত্রী
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ ইসির
নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ তে অংশ নিবে ১৪ লক্ষ ক্রীড়াবিদ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
চাঁপাইনবাবগঞ্জে ১২ কেজি ৬৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২
রায়গঞ্জে সরকারি খুঁটি-তার সরানোর অভিযোগে তদন্ত শুরু
নড়াগাতীতে ২০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
নেত্রকোণার কেন্দুয়ায় প্রতিবন্ধী বিদ্যালয়ের মূল ফটকের বাউন্ডারি ভেঙ্গে নথিপত্রসহ সামগ্রী যন্ত্রাংশ গায়েব
জিয়ানগরে নিজ বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাওয়ার পথে গৃহবধূ নিখোঁজ, থানায় জিডি
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ডাকাতির চেষ্টা ৯ জন গ্রেফতার
রাণীনগরে চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ
মুকসুদপুরে মাছের পিকআপের চাপায় বাবা-মেয়ের মৃত্যু
ঠাকুরগাঁও বুঁড়িবাধে মাছ ধরার উৎসব