ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা স্বাধীন বাংলাদেশের লজ্জা: জি এম কাদের


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-১০-২০২৬ দুপুর ২:৪৬

গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেছেন, জীবনের ঝুঁকি নিয়ে দেশ স্বাধীন করা বীর মুক্তিযোদ্ধাকে মৃত্যুর পরও নির্বিঘ্নে সমাহিত করতে না পারা মুক্তিযুদ্ধের মর্যাদা ও মানবিক মূল্যবোধের চরম অবমাননা এবং স্বাধীন বাংলাদেশের জন্য এক বড় লজ্জা।

সোমবার (২৬ অক্টোবর ২০২৬) গণমাধ্যমে পাঠানো এক নিন্দা বার্তায় জাতীয় পার্টির চেয়ারম্যান এসব কথা বলেন।

বার্তায় জি এম কাদের উল্লেখ করেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় বাদী হয়ে সাক্ষ্য দেওয়া বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী মৃত্যুবরণ করার পরও চরম প্রতিহিংসার শিকার হয়েছেন। মৃত্যুর প্রায় ১৫ ঘণ্টা পর গভীর রাতে পুলিশ পাহারায় তাঁকে সমাহিত করতে হয়েছে। পরিবারের খোঁড়া প্রথম কবরটি দুর্বৃত্তরা মাটি দিয়ে ভরাট করে দেওয়ার পর নিহতের মেয়ে ও দুই বোন মুঠোফোনের আলোয় নিজেরাই কোদাল হাতে নতুন কবর খুঁড়েছেন। এই দৃশ্য কেবল হৃদয়বিদারকই নয়, বরং রাষ্ট্র ও সমাজের সার্বিক নৈতিক অবক্ষয়ের অশনিসংকেত।

পিরোজপুরে স্থানীয় জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসা কিংবা আদালতে সাক্ষ্য দেওয়ার কারণে কোনো মৃতদেহের অসম্মান ও শোকাহত পরিবারকে হয়রানি করার অধিকার কারও নেই। এ ধরনের আচরণ ধর্মীয় মূল্যবোধ, মানবিকতা ও সামাজিক সম্প্রীতির সম্পূর্ণ পরিপন্থী।

পুলিশ লাইনসে আড়ালে মানিক পশারীকে ‘গার্ড অব অনার’ দেওয়ার ঘটনাকে উদ্বেগজনক আখ্যা দিয়ে জি এম কাদের প্রশ্ন তোলেন, একজন বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় সম্মান কেন গোপনে দিতে হবে? এমন পরিস্থিতি মুক্তিযুদ্ধের মর্যাদা রক্ষায় প্রশাসনের দৃঢ়তা ও আন্তরিকতাকেই প্রশ্নবিদ্ধ করে। স্বাধীনতাবিরোধী কোনো শক্তির চাপের মুখে প্রশাসন কখনোই নতি স্বীকার করতে পারে না।

তিনি আরও বলেন, বীর মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষা এবং দেশের সকল নাগরিকের জানমালের নিরাপত্তা বিধানের পূর্ণ দায় বর্তমান সরকারের। এ ঘটনায় স্থানীয় প্রশাসনের ভূমিকা ও কোনো ধরনের গাফিলতি ছিল কি না, তা নিরপেক্ষভাবে খতিয়ে দেখা জরুরি; সরকার এ ব্যর্থতার দায় এড়াতে পারে না।

বার্তায় তিনি অবিলম্বে এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ, মানিক পশারীর কবর ও শোকসন্তপ্ত পরিবারের স্থায়ী নিরাপত্তা বিধান এবং মানবতাবিরোধী অপরাধ মামলার সকল সাক্ষী ও মুক্তিযোদ্ধা পরিবারের সুরক্ষা নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে মরহুমের বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তিনি বলেন, যাঁরা দেশ স্বাধীন করেছেন, তাঁদের শেষ বিদায়ের মর্যাদাটুকুও যদি রাষ্ট্র রক্ষা করতে না পারে, তবে সেই ব্যর্থতা গোটা জাতির।

এমএসএম / এমএসএম

'না পারলে ২ সপ্তাহের জন্য হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি'

প্রযুক্তির উৎকর্ষ বাড়লেও সাইবার নিরাপত্তায় সার্বভৌমত্ব হুমকির মুখে

পিতার করা আইনেই শেখ হাসিনা পলাতক অপরাধী, পাসপোর্ট পাওয়ারও সুযোগ নেই

এক সপ্তাহের সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ৭ নভেম্বরের গুরুত্ব অপরিসীম : দুদু

‘সব ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষকে নিয়ে বাংলাদেশ গড়তে চায় বিএনপি’

সৌদি যুদ্ধের আহ্বান জানালে বাংলাদেশের ১৮ কোটি মুসলমান পাশে থাকবে

‘স্থানীয় সরকার প্রতিমন্ত্রী তার বক্তব্যে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছেন’

নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলার নিন্দা এবি পার্টির

'সরকারকে উচ্চমূল্যে খেসারত দিতে হবে', কেন বললেন জামায়াত আমির

এক সপ্তাহের সফরে ১৩ নভেম্বর যুক্তরাজ্য যাচ্ছেন নাহিদ ইসলাম

সনদ অর্জন নয়, বিবেক ও মনুষ্যত্বের সমন্বয়ই প্রকৃত শিক্ষা : রিজভী

গঙ্গা চুক্তি নবায়ন ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে আলোচনা