ঢাকা সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

সাতকানিয়ায় নিষিদ্ধ ১১ হাজার ভোল্টেজ লাইনে পাইপ বসাতে গিয়ে পিডিবি কর্মচারী দগ্ধ


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ২৬-১০-২০২৬ দুপুর ৩:৪

চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার আশেকের পাড়ায় বিধিমালা লঙ্ঘন করে ১১ হাজার ভোল্টেজের হাইভোল্টেজ লাইনে পাইপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর দগ্ধ হয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কর্মচারী বদিআলম ওরফে মো. পারভেজ। সংকটাপন্ন অবস্থায় বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (২৬ অক্টোবর ২০২৬) সাতকানিয়া পৌরসভার আশেকের পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও সংশ্লিষ্টদের বরাতে জানা যায়, পিডিবির নিয়ম অনুযায়ী ১১ হাজার ভোল্টেজের বিদ্যুৎ লাইনে পাইপ বসানো সম্পূর্ণ নিষিদ্ধ ও ঝুঁকিপূর্ণ। তা সত্ত্বেও সাতকানিয়া পিডিবি কার্যালয়ের সাহায্যকারী হোসেনে মোবারক বাশার ৫০ হাজার টাকার বিনিময়ে কাজটি করার চুক্তি নেন। অভিযোগ উঠেছে, সাতকানিয়া পিডিবির আবাসিক প্রকৌশলী (আরই) শোভন ভৌমিকের সঙ্গে যোগসাজশ করে কর্মচারী মো. পারভেজকে তাঁর অনিচ্ছা সত্ত্বেও জোরপূর্বক ওই ঝুঁকিপূর্ণ ও অবৈধ কাজে পাঠানো হয়। সেখানে পাইপ স্থাপনের সময় বৈদ্যুতিক শর্ট সার্কিটের তীব্র বিস্ফোরণে পারভেজ গুরুতরভাবে অগ্নিদগ্ধ হন।

স্বল্প বেতনের এই কর্মচারীকে আর্থিক সুবিধার বিনিময়ে জীবনের ঝুঁকিতে ঠেলে দেওয়ার ঘটনায় সংশ্লিষ্ট মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের স্পষ্ট বিধিনিষেধ থাকা সত্ত্বেও কার অনুমতি ও স্বার্থে এ ধরনের বিপজ্জনক কাজ পরিচালনা করা হচ্ছিল, তা নিয়ে জোরালো প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে বক্তব্য জানতে সাতকানিয়া পিডিবির আবাসিক প্রকৌশলী (আরই) শোভন ভৌমিকের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। পরবর্তীতে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়েও তাঁর কোনো সাড়া মেলেনি।

অন্যদিকে চুক্তির বিষয়ে অভিযুক্ত পিডিবি কর্মচারী হোসেনে মোবারক বাশার জানান, তিনি আহত পারভেজকে নিয়ে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থান করছেন। ব্যক্তিগতভাবে কাজটির চুক্তি নেওয়ার অভিযোগ অস্বীকার করে তিনি দাবি করেন, পুরো প্রক্রিয়াটি প্রাতিষ্ঠানিক নির্দেশেই হয়েছে এবং এ সংক্রান্ত বিষয়ে আবাসিক প্রকৌশলী শোভন ভৌমিকের সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি।

এদিকে বিষয়টি জানতে চট্টগ্রাম বিভাগীয় চিফ ইঞ্জিনিয়ার মো. কামাল উদ্দীন আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রাথমিকভাবে ফোন রিসিভ করেননি। পরবর্তীতে সাংবাদিক পরিচয় দিয়ে ঘটনার বিবরণসহ বার্তা পাঠানো হলে তিনি ফিরতি কল করে জানান, ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছেন এবং তদন্ত সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন।

এমএসএম / এমএসএম

নাশকতার পরিকল্পনার গোপন বৈঠক থেকে গৌরনদীতে নিষিদ্ধ আওয়ামীলীগের ৭জন গ্রেপ্তার

জকিগঞ্জে ছেলের হামলায় প্রাণ গেল মায়ের, আ হ ত ৪

নিমগাছী মৎস্য প্রকল্পের মালামাল পাচার চেষ্টার অভিযোগ তদন্তে কমিটি, কর্মকর্তার অপসারণ দাবিতে বিক্ষোভ

উল্লাপাড়ায় ছাগলের খামার করে স্বাবলম্বী তৃতীয় লিঙ্গের স্বপ্না

এক সপ্তাহেও খোঁজ মেলেনি কাশিয়ানীর শিশু রাইসার

কোটি টাকার ভ্যাট ফাঁকির অভিযোগে আলোচিত ধামরাইয়ের সেই কারখানায় আগুন

আলী হাসান আদনানকে দেশে ফিরিয়ে ফাশির দাবি, সর্বোচ্চ শাস্তি চান বক্তারা

দাউদকান্দিতে জমির সীমানা নিয়ে বিরোধ

মদ্যপানে দুই যুবকের মৃত্যু, চিকিৎসাধীন আরও একজন

সীমান্তে তিনদিনে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি

মুকসুদপুরে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে সংবর্ধনা

সাতকানিয়ায় নিষিদ্ধ ১১ হাজার ভোল্টেজ লাইনে পাইপ বসাতে গিয়ে পিডিবি কর্মচারী দগ্ধ

দেওয়ানগঞ্জে LCS-RRMEP প্রকল্পে নারী কর্মী নিয়োগ দিলেন উপজেলা প্রকৌশলী