ঢাকা সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

সীমান্তে তিনদিনে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ২৬-১০-২০২৬ দুপুর ৩:৬

মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলার সীমান্ত দিয়ে তিন দিনে প্রায় ৩০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ-ইন) চেষ্টা কঠোরভাবে প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দুর্গম পাহাড়ি ও ঘন বনাঞ্চলসংলগ্ন সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশের এই অপচেষ্টা রুখে দেওয়া হয়।

রোববার (২৫ অক্টোবর ২০২৬) বিকেলে বিজিবির ৫২ ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শুক্রবার (২৩ অক্টোবর) থেকে রোববার (২৫ অক্টোবর) পর্যন্ত বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) দ্রুত পদক্ষেপ, নিবিড় গোয়েন্দা নজরদারি এবং স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় সীমান্তজুড়ে পুশ-ইনের একাধিক প্রচেষ্টা ব্যর্থ করে দেয়। এর মধ্যে একজন ভারতীয় মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকেও বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা চালানো হয়েছিল।

বিয়ানীবাজার ৫২ বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন জানান, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে। বিগত তিন দিনে ধারাবাহিক তৎপরতা চালিয়ে প্রায় ৩০ জনকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের চেষ্টা প্রতিহত করা হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, সীমান্ত পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে ড্রোন ক্যামেরা, আধুনিক প্রযুক্তি ও সুনির্দিষ্ট গোয়েন্দা নজরদারি ব্যবহার করা হচ্ছে। এর পাশাপাশি স্পর্শকাতর পয়েন্টগুলোতে দিন-রাত টহল জোরদার করা হয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে ৫২ বিজিবি জিরো টলারেন্স নীতিতে দায়িত্ব পালন করে যাচ্ছে।

এমএসএম / এমএসএম

নাশকতার পরিকল্পনার গোপন বৈঠক থেকে গৌরনদীতে নিষিদ্ধ আওয়ামীলীগের ৭জন গ্রেপ্তার

জকিগঞ্জে ছেলের হামলায় প্রাণ গেল মায়ের, আ হ ত ৪

নিমগাছী মৎস্য প্রকল্পের মালামাল পাচার চেষ্টার অভিযোগ তদন্তে কমিটি, কর্মকর্তার অপসারণ দাবিতে বিক্ষোভ

উল্লাপাড়ায় ছাগলের খামার করে স্বাবলম্বী তৃতীয় লিঙ্গের স্বপ্না

এক সপ্তাহেও খোঁজ মেলেনি কাশিয়ানীর শিশু রাইসার

কোটি টাকার ভ্যাট ফাঁকির অভিযোগে আলোচিত ধামরাইয়ের সেই কারখানায় আগুন

আলী হাসান আদনানকে দেশে ফিরিয়ে ফাশির দাবি, সর্বোচ্চ শাস্তি চান বক্তারা

দাউদকান্দিতে জমির সীমানা নিয়ে বিরোধ

মদ্যপানে দুই যুবকের মৃত্যু, চিকিৎসাধীন আরও একজন

সীমান্তে তিনদিনে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি

মুকসুদপুরে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে সংবর্ধনা

সাতকানিয়ায় নিষিদ্ধ ১১ হাজার ভোল্টেজ লাইনে পাইপ বসাতে গিয়ে পিডিবি কর্মচারী দগ্ধ

দেওয়ানগঞ্জে LCS-RRMEP প্রকল্পে নারী কর্মী নিয়োগ দিলেন উপজেলা প্রকৌশলী