মদ্যপানে দুই যুবকের মৃত্যু, চিকিৎসাধীন আরও একজন
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মদ্যপানের পর অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অনিল বাড়ৈ নামে আরও এক যুবক অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। গত শনি ও রোববার চিকিৎসাধীন অবস্থায় ওই দুই যুবকের মৃত্যু হয়।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন উপজেলার দিঘলীয়া গ্রামের মহেন্দ্র হালদারের ছেলে মনোতোষ হালদার (৩৮) এবং একই গ্রামের গেদু বাড়ৈর ছেলে কৃষ্ণকান্ত বাড়ৈ (৩৪)।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, দুর্গাপূজা উপলক্ষে ডেকোরেটরের কাজ করতে গিয়ে তিন যুবক পাশের খাগবাড়ি গ্রামে যান। সেখানে গত ১৬ অক্টোবর শুক্রবার ষষ্ঠীপূজার রাতে তাঁরা মদ্যপান করেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। কয়েক ঘণ্টা পর অসুস্থ হয়ে পড়লে তাঁদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
মনোতোষ হালদারের ভাই উত্তম হালদার জানান, পূজার ডেকোরেটরের কাজ করতে গিয়ে তাঁর ভাই পানি জাতীয় কিছু পান করেছিলেন। এরপর অসুস্থ হয়ে পড়লে তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় পরে ঢাকার পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার তাঁর মৃত্যু হয়।
অন্যদিকে, কৃষ্ণকান্ত বাড়ৈর ভাই বিষ্ণু বাড়ৈ জানান, তাঁর ভাইসহ তিনজন ডেকোরেটরের কাজ করতে খাগবাড়ি গ্রামে গিয়েছিলেন। সেখানে কয়েকজন মদ্যপান করেন। পরে অসুস্থ হয়ে পড়লে কৃষ্ণকান্তকে প্রথমে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় তাঁদের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি বলেও জানান তিনি।
এ বিষয়ে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
নাশকতার পরিকল্পনার গোপন বৈঠক থেকে গৌরনদীতে নিষিদ্ধ আওয়ামীলীগের ৭জন গ্রেপ্তার
জকিগঞ্জে ছেলের হামলায় প্রাণ গেল মায়ের, আ হ ত ৪
নিমগাছী মৎস্য প্রকল্পের মালামাল পাচার চেষ্টার অভিযোগ তদন্তে কমিটি, কর্মকর্তার অপসারণ দাবিতে বিক্ষোভ
উল্লাপাড়ায় ছাগলের খামার করে স্বাবলম্বী তৃতীয় লিঙ্গের স্বপ্না
এক সপ্তাহেও খোঁজ মেলেনি কাশিয়ানীর শিশু রাইসার
কোটি টাকার ভ্যাট ফাঁকির অভিযোগে আলোচিত ধামরাইয়ের সেই কারখানায় আগুন
আলী হাসান আদনানকে দেশে ফিরিয়ে ফাশির দাবি, সর্বোচ্চ শাস্তি চান বক্তারা
দাউদকান্দিতে জমির সীমানা নিয়ে বিরোধ
মদ্যপানে দুই যুবকের মৃত্যু, চিকিৎসাধীন আরও একজন
সীমান্তে তিনদিনে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি
মুকসুদপুরে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে সংবর্ধনা
সাতকানিয়ায় নিষিদ্ধ ১১ হাজার ভোল্টেজ লাইনে পাইপ বসাতে গিয়ে পিডিবি কর্মচারী দগ্ধ