দাউদকান্দিতে জমির সীমানা নিয়ে বিরোধ
কুমিল্লার দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়নের মাইথারদিয়া গ্রামে ক্রয়কৃত সম্পত্তি বণ্টন ও জমির সীমানা নিয়ে বিরোধের ঘটনা ঘটেছে। নতুন টিনের ঘর নির্মাণ করতে গেলে বাধা দেওয়ার অভিযোগ ওঠে।
মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) সকালে সরেজমিনে গিয়ে জানা যায়, মাইথারদিয়া গ্রামের মামুনুর রশীদ মানিক তাঁর পৈতৃক সম্পত্তির হারাহারি অংশের ১৪ দশমিক ৬৬ শতক জমি ৩টি পৃথক দলিলের মাধ্যমে নাজিম উদ্দিন, জামানুর রহমান গং ও বিল্লাল হোসেনেরকাছে বিক্রি করেন। দলিলগুলোতে যথাক্রমে ৩, ৫,ও ৬ শতক জমি বিক্রির তথ্য রয়েছে বলে সংশ্লিষ্টদের বর্ণনায় জানা যায়।
পরবর্তী সময়ে নাজিম উদ্দিন তাঁর ক্রয়কৃত ৫ শতক জমি জামানুর রহমানের কাছে বিক্রি করেন। অন্যদিকে, বিল্লাল হোসেন ৬ শতক জমি মামুনুর রশীদ মানিকের ভাইয়ের কাছে বিক্রি করেন। নাজিম উদ্দিনের বিক্রয় জায়গা জামানুর রহমানকে ২০২০ সালে এলাকার লোকজন নিয়ে বুঝিয়ে দেন সীমা জায়গা জমি কেনাবেচার পর অবশিষ্ট জমির সীমানা ও দখল বুঝিয়ে দেওয়া নিয়ে বিরোধের সৃষ্টি হয়।
স্থানীয় এক্ই ইউনিয়নের ১নংওয়াডের ইউপি সদস্য ফারুকের ভাষ্য অনুযায়ী, অবশিষ্ট ৮ শতক জমির মধ্যে জামানুর রহমান ৩ শতক জমিতে টিনশেড ভবন নির্মাণ করেছেন। বাকি ৩শতক জমি, যা ভবনের পশ্চিম পাশ থেকে ডোবা পর্যন্ত বিস্তৃত, ঐই জায়গার সঙ্গে জামানুর রহমানকে ৫ শতক বুঝিয়ে দেওয়ার বিষয়ে প্রস্তাব দেওয়া হয়।
মঙ্গলবার সকালে মামুনুর রশীদ মানিকের ভাই জামাল হোসেন ওই জমিতে একই ইউনিয়নের ১নং ওয়ার্ডের ফারুক মেম্বারের নেতৃত্বে লোকজন নিয়ে নতুন একটি টিনের ঘর নির্মাণ করতে গেলে জামানুর রহমানের পরিবারের সদস্যরা বাধা দেন বলে জানা গেছে। এ সময় জামানুর রহমানের পক্ষের জামান ও ঘর নির্মাণে বাধা দেন।
এ বিষয়ে ইউপি সদস্য ফারুকের কাছে জানতে চাইলে তিনি বলেন, মামুনুর রশীদ মানিকের ভাইয়ের এই মুহূর্তে একটি ঘর নির্মাণ করা খুব প্রয়োজন তাই আমি উপস্থিত থেকে টিনের ঘর নির্মাণ করে দেই এবং জামানুর রহমানের ক্রয়কৃত ৫ শতক জামানের ৩ শতকের সাথে মিলিয়ে একত্রে ৮ শতক জায়গা বুঝিয়ে দেওয়া হবে। বতর্মানে ঐ জায়গার উপর দেওয়ানি মামলা চলমান আছে ।
স্থানীয়ভাবে সমঝোতার উদ্যোগ নেওয়া হলেও জমির সীমানা ও দখল হস্তান্তরের বিষয়টি চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
এমএসএম / এমএসএম
নাশকতার পরিকল্পনার গোপন বৈঠক থেকে গৌরনদীতে নিষিদ্ধ আওয়ামীলীগের ৭জন গ্রেপ্তার
জকিগঞ্জে ছেলের হামলায় প্রাণ গেল মায়ের, আ হ ত ৪
নিমগাছী মৎস্য প্রকল্পের মালামাল পাচার চেষ্টার অভিযোগ তদন্তে কমিটি, কর্মকর্তার অপসারণ দাবিতে বিক্ষোভ
উল্লাপাড়ায় ছাগলের খামার করে স্বাবলম্বী তৃতীয় লিঙ্গের স্বপ্না
এক সপ্তাহেও খোঁজ মেলেনি কাশিয়ানীর শিশু রাইসার
কোটি টাকার ভ্যাট ফাঁকির অভিযোগে আলোচিত ধামরাইয়ের সেই কারখানায় আগুন
আলী হাসান আদনানকে দেশে ফিরিয়ে ফাশির দাবি, সর্বোচ্চ শাস্তি চান বক্তারা
দাউদকান্দিতে জমির সীমানা নিয়ে বিরোধ
মদ্যপানে দুই যুবকের মৃত্যু, চিকিৎসাধীন আরও একজন
সীমান্তে তিনদিনে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি
মুকসুদপুরে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে সংবর্ধনা
সাতকানিয়ায় নিষিদ্ধ ১১ হাজার ভোল্টেজ লাইনে পাইপ বসাতে গিয়ে পিডিবি কর্মচারী দগ্ধ