ঢাকা সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

আলী হাসান আদনানকে দেশে ফিরিয়ে ফাশির দাবি, সর্বোচ্চ শাস্তি চান বক্তারা


শহিদুল ইসলাম সোহেল, সিলেট ব্যুরো photo শহিদুল ইসলাম সোহেল, সিলেট ব্যুরো
প্রকাশিত: ২৬-১০-২০২৬ দুপুর ৩:১৫

২০২৪ সালের জুলাই আন্দোলন ঘিরে উত্থাপিত অভিযোগের সুষ্ঠু তদন্ত, অভিযুক্ত আলী হাসান আদনানকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা এবং অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে সিলেট নগরীর শাহপরান এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, জুলাই আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনায় জড়িতদের জবাবদিহির আওতায় আনা জরুরি। তাঁরা বলেন, এসব ঘটনায় আলী হাসান আদনানের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে সত্য উদ্‌ঘাটন করতে হবে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে প্রচলিত আইন অনুযায়ী তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বক্তারা আরও বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নন। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। আলী হাসান আদনানকে দেশে ফিরিয়ে এনে বিচারপ্রক্রিয়ার মুখোমুখি করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণেরও দাবি জানান তাঁরা। মানববন্ধনে বক্তব্য দেন বিএনপি নেতা সাদেক খান। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবদুল কুদ্দুস, আতাউর আহমেদ, ইকবাল আহমদ তালুকদার, মিঠু চক্রবর্তী, হেলাল মিয়া, ময়না আহমদসহ স্থানীয় নেতৃবৃন্দ। ছাত্রদল, যুবদল ও শ্রমিক দলের নেতাকর্মীরাও এতে অংশ নেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন নুরুল ইসলাম খান। অনুষ্ঠান পরিচালনা করেন সোহেল তালুকদার। বক্তারা বলেন, জুলাই আন্দোলনে নিহত ব্যক্তিদের পরিবারসহ ক্ষতিগ্রস্ত সবার ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত করে তাঁদের আইনের আওতায় আনতে হবে। বিচারপ্রক্রিয়ায় কোনো ধরনের পক্ষপাত বা প্রভাব যেন না থাকে, সে বিষয়েও তাঁরা গুরুত্বারোপ করেন। এদিকে, আলী হাসান আদনানকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিতে বিশ্বের বিভিন্ন দেশের দূতাবাসে স্মারকলিপির অনুলিপি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়। মানববন্ধন থেকে সংশ্লিষ্ট অভিযোগের নিরপেক্ষ তদন্ত, জবাবদিহি নিশ্চিত করা এবং আইনানুগ প্রক্রিয়ায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

এমএসএম / এমএসএম

নাশকতার পরিকল্পনার গোপন বৈঠক থেকে গৌরনদীতে নিষিদ্ধ আওয়ামীলীগের ৭জন গ্রেপ্তার

জকিগঞ্জে ছেলের হামলায় প্রাণ গেল মায়ের, আ হ ত ৪

নিমগাছী মৎস্য প্রকল্পের মালামাল পাচার চেষ্টার অভিযোগ তদন্তে কমিটি, কর্মকর্তার অপসারণ দাবিতে বিক্ষোভ

উল্লাপাড়ায় ছাগলের খামার করে স্বাবলম্বী তৃতীয় লিঙ্গের স্বপ্না

এক সপ্তাহেও খোঁজ মেলেনি কাশিয়ানীর শিশু রাইসার

কোটি টাকার ভ্যাট ফাঁকির অভিযোগে আলোচিত ধামরাইয়ের সেই কারখানায় আগুন

আলী হাসান আদনানকে দেশে ফিরিয়ে ফাশির দাবি, সর্বোচ্চ শাস্তি চান বক্তারা

দাউদকান্দিতে জমির সীমানা নিয়ে বিরোধ

মদ্যপানে দুই যুবকের মৃত্যু, চিকিৎসাধীন আরও একজন

সীমান্তে তিনদিনে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি

মুকসুদপুরে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে সংবর্ধনা

সাতকানিয়ায় নিষিদ্ধ ১১ হাজার ভোল্টেজ লাইনে পাইপ বসাতে গিয়ে পিডিবি কর্মচারী দগ্ধ

দেওয়ানগঞ্জে LCS-RRMEP প্রকল্পে নারী কর্মী নিয়োগ দিলেন উপজেলা প্রকৌশলী