ঢাকা সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

এক সপ্তাহেও খোঁজ মেলেনি কাশিয়ানীর শিশু রাইসার


পরশ উজির, কাশিয়ানী photo পরশ উজির, কাশিয়ানী
প্রকাশিত: ২৬-১০-২০২৬ দুপুর ৩:১৭

গোপালগঞ্জের কাশিয়ানীতে রাইসা খানম নামের দেড় বছর বয়সী এক কন্যাশিশু রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছে। নিখোঁজের এক সপ্তাহ পার হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় সন্তানকে হারিয়ে পরিবারে চলছে শোকের মাতম ও চরম উৎকণ্ঠা।

গত সোমবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলার বেথুড়ী ইউনিয়নের সাধুহাটি গ্রামের নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় রাইসা। সে ওই গ্রামের রমিজ শরীফের মেয়ে। ঘটনার পরদিন শিশুটির মামা স্বপন মোল্লা বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

কান্নাজড়িত কণ্ঠে শিশুটির মা রহিমা বেগম জানান, ঘটনার দিন দুপুরে রাইসা বাড়িতে দাদির সঙ্গে দুষ্টুমি করছিল। এরপর ঘরে মায়ের কাছে থাকার কিছুক্ষণ পরই হঠাৎ করে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। বাড়ির আশপাশ, খাল-নালা, ডোবা ও পুকুরসহ সম্ভাব্য সকল স্থানে তল্লাশি চালানো হলেও রাইসার কোনো হদিস মেলেনি। নিখোঁজের সাত দিন অতিবাহিত হলেও কোনো ক্লু বা সন্ধান না পেয়ে পরিবার ও স্বজনদের মধ্যে গভীর আতঙ্ক বিরাজ করছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. তাজুল ইসলাম জানান, নিখোঁজ শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধারে পুলিশের সর্বোচ্চ তৎপরতা ও জোর তদন্ত অব্যাহত রয়েছে। ইতোমধ্যে দেশের সংশ্লিষ্ট সব থানায় নিখোঁজ সংক্রান্ত বার্তা পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

নাশকতার পরিকল্পনার গোপন বৈঠক থেকে গৌরনদীতে নিষিদ্ধ আওয়ামীলীগের ৭জন গ্রেপ্তার

জকিগঞ্জে ছেলের হামলায় প্রাণ গেল মায়ের, আ হ ত ৪

নিমগাছী মৎস্য প্রকল্পের মালামাল পাচার চেষ্টার অভিযোগ তদন্তে কমিটি, কর্মকর্তার অপসারণ দাবিতে বিক্ষোভ

উল্লাপাড়ায় ছাগলের খামার করে স্বাবলম্বী তৃতীয় লিঙ্গের স্বপ্না

এক সপ্তাহেও খোঁজ মেলেনি কাশিয়ানীর শিশু রাইসার

কোটি টাকার ভ্যাট ফাঁকির অভিযোগে আলোচিত ধামরাইয়ের সেই কারখানায় আগুন

আলী হাসান আদনানকে দেশে ফিরিয়ে ফাশির দাবি, সর্বোচ্চ শাস্তি চান বক্তারা

দাউদকান্দিতে জমির সীমানা নিয়ে বিরোধ

মদ্যপানে দুই যুবকের মৃত্যু, চিকিৎসাধীন আরও একজন

সীমান্তে তিনদিনে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি

মুকসুদপুরে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে সংবর্ধনা

সাতকানিয়ায় নিষিদ্ধ ১১ হাজার ভোল্টেজ লাইনে পাইপ বসাতে গিয়ে পিডিবি কর্মচারী দগ্ধ

দেওয়ানগঞ্জে LCS-RRMEP প্রকল্পে নারী কর্মী নিয়োগ দিলেন উপজেলা প্রকৌশলী