ঢাকা সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

পিএসসির সদস্য হলেন পূর্বধলার কৃতী সন্তান ড. শামীমা সুলতানা


আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা photo আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা
প্রকাশিত: ২৬-১০-২০২৬ দুপুর ৪:৪০

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. শামীমা সুলতানা। তিনি বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। তাঁর বাড়ি নেত্রকোণার পূর্বধলা উপজেলায়। তাঁর এ নিয়োগে এলাকায় আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁর নিয়োগের বিষয়টি জানানো হয়। সংবিধানের ১৩৮ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাঁকে পিএসসির সদস্য পদে নিয়োগ দিয়েছেন।
প্রজ্ঞাপনের শর্ত অনুযায়ী, দায়িত্ব পালনের জন্য তাঁকে অন্য কোনো পেশা বা ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে বিদ্যমান কর্মসম্পর্ক পরিত্যাগ করতে হবে। সংবিধানের ১৩৯ অনুচ্ছেদের (১) দফা অনুযায়ী, দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর অথবা তাঁর বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া—এর মধ্যে যেটি আগে ঘটবে, তত দিন তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।
অধ্যাপক ড. শামীমা সুলতানা পূর্বধলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুম প্রিন্সিপাল সিরাজুল ইসলামের মেয়ে। তাঁর বাবা পূর্বধলা ও ধোবাউড়া আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি পূর্বধলা উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।
২০২৪ সালের ১ আগস্ট নিজের কার্যালয় থেকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সরিয়ে আলোচনায় আসেন অধ্যাপক শামীমা সুলতানা। ওই বছরের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের ওপর হত্যা, হামলা, নির্যাতন ও আটকের ঘটনায় তৎকালীন সরকারের ভূমিকার সমালোচনার প্রেক্ষাপটে এ ঘটনা ঘটে। পরে তাঁর কার্যালয়ে বসা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিতে তাঁর পেছনের দেয়ালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকলেও শেখ হাসিনার ছবি দেখা যায়নি।
অধ্যাপক শামীমা সুলতানা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
পিএসসির সদস্য হিসেবে নিয়োগ পাওয়ার প্রতিক্রিয়ায় অধ্যাপক ড. শামীমা সুলতানা বলেন, “সরকার আমার ওপর আস্থা রেখে যে দায়িত্ব দিয়েছে, তা সততার সঙ্গে পালনের চেষ্টা করব।”
তাঁর নিয়োগের খবর ছড়িয়ে পড়ার পর পূর্বধলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে তাঁকে অভিনন্দন জানাচ্ছেন।
পূর্বধলার কৃতী সন্তান হিসেবে অধ্যাপক ড. শামীমা সুলতানার এ নিয়োগকে এলাকার জন্য গৌরবের বিষয় হিসেবে দেখছেন স্থানীয়রা। দেশের গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠান সরকারি কর্ম কমিশনে তাঁর নতুন দায়িত্ব পালনের মধ্য দিয়ে কর্মজীবনে যুক্ত হলো আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়।

এমএসএম / এমএসএম

গলাচিপায় যমকালো আয়োজনে গনঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে

রৌমারীর ব্রহ্মপুত্র নদের গর্ভে কাঁচা ধান ও বসতবাড়ি-দিশেহারা ২০টি ক্ষতিগ্রস্ত পরিবার

মির্জাগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নাচোলে কৃষকের স্বপ্ন ধূলিসাৎ রাতের আঁধারে সাড়ে ৩ লক্ষ টাকার আমের গাছ ও পেঁপে কেটে ফেলেছে দুর্বৃত্তরা

নাচোলে কৃষকের স্বপ্ন ধূলিসাৎ রাতের আঁধারে সাড়ে ৩ লক্ষ টাকার আমের গাছ ও পেঁপে কেটে ফেলেছে দুর্বৃত্তরা

রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রামে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শফিকুর রহমানের দাফন

মান্দায় উন্মুক্ত লটারির মাধ্যমে আরআরএমইপি প্রকল্পের নারী শ্রমিক নিয়োগ কার্যক্রম শুরু

খালিয়াজুরীতে ধনু নদে অবৈধ মাছের ঘের, ব্যাহত নৌ চলাচল ও জেলেদের জীবিকা

ধনবাড়ীতে দারুল উলূম মাদ্রাসার প্রথম হাফেজ গোলাম রাব্বানীর সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও গ্রাহক হেনেস্তার অভিযোগ

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান

পিএসসির সদস্য হলেন পূর্বধলার কৃতী সন্তান ড. শামীমা সুলতানা

পটুয়াখালীতে লক্ষ্মীপূজায় আতশবাজি ফোটাতে গিয়ে বিস্ফোরণে কিশোরের হাতের পাঁচ আঙুল বিচ্ছিন্ন