ঢাকা সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

ধনবাড়ীতে দারুল উলূম মাদ্রাসার প্রথম হাফেজ গোলাম রাব্বানীর সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


শ‌হিদুল ইসলাম, ধনবাড়ী  photo শ‌হিদুল ইসলাম, ধনবাড়ী
প্রকাশিত: ২৬-১০-২০২৬ দুপুর ৪:৫৪

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বলিভদ্র ইউনিয়নের বলিভদ্র দাখিল মাদ্রাসার নূরানী শাখা ও হযরত খাব্বাব (রাযি.) দারুল উলূম মাদ্রাসার প্রথম হাফেজ হিসেবে পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করেছেন হাফেজ মো. গোলাম রাব্বানী। তাঁর এ সাফল্য উপলক্ষে প্রতিষ্ঠানের উদ্যোগে সংবর্ধনা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

গোলাম রাব্বানী উপজেলার বলিভদ্র ইউনিয়নের ইসপিঞ্জারপুর গ্রামের বাসিন্দা। দীর্ঘ দুই বছরের সাধনা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করেন। প্রতিষ্ঠানটির প্রথম হাফেজ হিসেবে তাঁর এ অর্জনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম হাফেজ মো. মোশাররফ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফেজ আবু ইউসুফ জামালী, শিক্ষক হাফেজ মাসুদুর রহমান, হাফেজ রাকিবুল ইসলাম, মাওলানা ফয়সাল আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মাদ্রাসার শিক্ষার্থীরা।

দোয়া ও মোনাজাতে নবীন হাফেজের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ভবিষ্যৎ জীবনের সার্বিক সফলতা কামনা করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি এবং মাদ্রাসার উত্তরোত্তর উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

প্রতিষ্ঠানটির প্রথম হাফেজ তৈরির এ সাফল্য স্থানীয় পর্যায়ে ধর্মীয় শিক্ষার অগ্রযাত্রায় একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

এমএসএম / এমএসএম

গলাচিপায় যমকালো আয়োজনে গনঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে

রৌমারীর ব্রহ্মপুত্র নদের গর্ভে কাঁচা ধান ও বসতবাড়ি-দিশেহারা ২০টি ক্ষতিগ্রস্ত পরিবার

মির্জাগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নাচোলে কৃষকের স্বপ্ন ধূলিসাৎ রাতের আঁধারে সাড়ে ৩ লক্ষ টাকার আমের গাছ ও পেঁপে কেটে ফেলেছে দুর্বৃত্তরা

নাচোলে কৃষকের স্বপ্ন ধূলিসাৎ রাতের আঁধারে সাড়ে ৩ লক্ষ টাকার আমের গাছ ও পেঁপে কেটে ফেলেছে দুর্বৃত্তরা

রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রামে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শফিকুর রহমানের দাফন

মান্দায় উন্মুক্ত লটারির মাধ্যমে আরআরএমইপি প্রকল্পের নারী শ্রমিক নিয়োগ কার্যক্রম শুরু

খালিয়াজুরীতে ধনু নদে অবৈধ মাছের ঘের, ব্যাহত নৌ চলাচল ও জেলেদের জীবিকা

ধনবাড়ীতে দারুল উলূম মাদ্রাসার প্রথম হাফেজ গোলাম রাব্বানীর সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও গ্রাহক হেনেস্তার অভিযোগ

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান

পিএসসির সদস্য হলেন পূর্বধলার কৃতী সন্তান ড. শামীমা সুলতানা

পটুয়াখালীতে লক্ষ্মীপূজায় আতশবাজি ফোটাতে গিয়ে বিস্ফোরণে কিশোরের হাতের পাঁচ আঙুল বিচ্ছিন্ন