ঢাকা সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

মান্দায় উন্মুক্ত লটারির মাধ্যমে আরআরএমইপি প্রকল্পের নারী শ্রমিক নিয়োগ কার্যক্রম শুরু


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ২৬-১০-২০২৬ বিকাল ৫:১

​নওগাঁর মান্দায় পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্পের (আরআরএমইপি) আওতায় মাটি কাটার কাজের জন্য স্বচ্ছ প্রক্রিয়ায় নারী শ্রমিক নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে।  রোববার (২৬ অক্টোবর) উপজেলার মান্দা ও কুসুম্বা ইউনিয়নে উন্মুক্ত লটারির মাধ্যমে ১০ জন করে মোট ২০ জন নারী শ্রমিককে চূড়ান্ত করা হয়। পর্যায়ক্রমে মান্দা উপজেলার ১৪টি ইউনিয়নেই লটারির মাধ্যমে এই কর্মী নিয়োগ দেওয়া হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান।
​উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্র জানায়, সকালে  মান্দা সদর ইউনিয়নে ২০ জন নারী আবেদন যাচাইবাছাই করা হয়। যাচাই-বাছাই শেষে তাঁদের মধ্যে ১৪ জন লটারিতে অংশ নেন এবং লটারির মাধ্যমে ১০ জনকে চূড়ান্ত ও ৪ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়। এরপর বিকালে কুসুম্বা ইউনিয়নে ২৩ জন নারী আবেদন করলেও যাচাই-বাছাই শেষে ১৫জন প্রার্থী লটারিতে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেন। সেখান থেকে লটারির মাধ্যমে ১০ জনকে চূড়ান্ত এবং অপর ৫ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়।
​কর্তৃপক্ষ জানিয়েছে, নির্বাচিত কোনো শ্রমিক যদি কাজ করতে অপারগতা প্রকাশ করেন কিংবা অসুস্থতা কিংবা দুর্ঘটনার কারণে দায়িত্ব পালন করতে না পারেন, তবে অপেক্ষমাণ তালিকা থেকে ক্রমানুসারে অন্য শ্রমিককে কাজের সুযোগ দেওয়া হবে।
​সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রেখে আয়োজিত এই লটারি কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আব্দুল কাদের, মান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাঃ মোঃ তোফাজ্জল হোসেন, কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মন্ডল,এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম, এলজিইডির সার্ভেয়ার এহতেসাম বিল্লাহ, কার্যসহকারি দেলোয়ার হোসেন,মান্দা ইউনিয়ন প্রশাসক মিজানুর রহমান ও কুসুম্বা ইউনিয়নের প্রশাসক জাহাঙ্গীর আলম। এ ছাড়াও সংশ্লিষ্ট ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং চাকরিপ্রত্যাশী নারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

গলাচিপায় যমকালো আয়োজনে গনঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে

রৌমারীর ব্রহ্মপুত্র নদের গর্ভে কাঁচা ধান ও বসতবাড়ি-দিশেহারা ২০টি ক্ষতিগ্রস্ত পরিবার

মির্জাগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নাচোলে কৃষকের স্বপ্ন ধূলিসাৎ রাতের আঁধারে সাড়ে ৩ লক্ষ টাকার আমের গাছ ও পেঁপে কেটে ফেলেছে দুর্বৃত্তরা

নাচোলে কৃষকের স্বপ্ন ধূলিসাৎ রাতের আঁধারে সাড়ে ৩ লক্ষ টাকার আমের গাছ ও পেঁপে কেটে ফেলেছে দুর্বৃত্তরা

রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রামে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শফিকুর রহমানের দাফন

মান্দায় উন্মুক্ত লটারির মাধ্যমে আরআরএমইপি প্রকল্পের নারী শ্রমিক নিয়োগ কার্যক্রম শুরু

খালিয়াজুরীতে ধনু নদে অবৈধ মাছের ঘের, ব্যাহত নৌ চলাচল ও জেলেদের জীবিকা

ধনবাড়ীতে দারুল উলূম মাদ্রাসার প্রথম হাফেজ গোলাম রাব্বানীর সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও গ্রাহক হেনেস্তার অভিযোগ

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান

পিএসসির সদস্য হলেন পূর্বধলার কৃতী সন্তান ড. শামীমা সুলতানা

পটুয়াখালীতে লক্ষ্মীপূজায় আতশবাজি ফোটাতে গিয়ে বিস্ফোরণে কিশোরের হাতের পাঁচ আঙুল বিচ্ছিন্ন