নাচোলে কৃষকের স্বপ্ন ধূলিসাৎ রাতের আঁধারে সাড়ে ৩ লক্ষ টাকার আমের গাছ ও পেঁপে কেটে ফেলেছে দুর্বৃত্তরা
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কালইর (শালবাড়ি) গ্রামের মনিরুল ইসলামের ছেলে রবিউল। তিনি পরের ছয় বিঘা জমি লিজ নিয়ে জাত আম ও পেঁপে চাষ শুরু করেছিলো। কিন্তু রাতের আঁধারে একদল দুর্বৃত্তের তান্ডবে নিঃস্ব হয়ে গেছেন আম ও পেঁপে চাষী রবিউল ইসলাম। প্রায় সাড়ে ৩ লাখ টাকা ক্ষতি। দীর্ঘদিন লালন-পালন করে ফলন ধরা গাছ কেটে ও উপড়ে ফেলে তছনছ করে দিয়েছে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা। দিনের পর দিন ধরে দেওয়া কষ্ট, মেধা ও কঠোর শ্রম মুহূর্তে ধূলিসাৎ হয়ে যাওয়ায় চরম হতাশা ও কান্নায় ভেঙে পড়েছেন ভুক্তভোগী কৃষক রবিউল।
স্থানীয় সূত্রে জানা গেছে, পরম যত্নে গড়ে তোলা ওই পেঁপেও আম বাগানের ক্ষেতটিতে চলতি মৌসুমে দারুণ ফলন এসেছিল। গাছগুলোতে সবুজ ও লাল কাটিমন আমের গুটি ঝুলছিল, যা থেকে ভালো উপার্জনের স্বপ্ন দেখছিলেন চাষী রবিউল। কিন্তু রাতের আঁধারে শত্রুতামূলকভাবে গাছগুলো গোড়া থেকে কেটে ও উপড়ে ফেলা হয়। সকালে ক্ষেতে গিয়ে এমন তছনছ দৃশ্য দেখে হতবাক হয়ে পড়েন কৃষক রবিউল ও স্থানীয় বাসিন্দারা।
ক্ষতিগ্রস্ত কৃষক রবিউল নিজ কণ্ঠে বলেন, "এই পেঁপে ও আম গাছগুলো শুধু ফসল ছিল না, এগুলো ছিল আমার সন্তানের মতো। দিন-রাত এক করে পরিশ্রম করে আজ এই পর্যায়ে এনেছিলাম। রাতের আঁধারে কারা আমার এমন সর্বনাশ করল বুঝতে পারছি না। আমার সব স্বপ্ন এক রাতেই শেষ হয়ে গেল।"গত ২ বছর আগে কালইর মধ্যবাজর সংলগ্ন আমার লীজ নেওয়া সম্পত্তিতে আমি একটি পেঁপে ও কাটিমন আমের বাগান করি। রবিবার ২৫ অক্টোবর দিবাগত রাতে কে বা কাহার আমার উক্ত পেঁপে ও আমের বাগানে প্রবেশ করে বাগানে থাকা গাছগুলি কেটে বাগান নস্ট করে ফেলেছে। এতে আমার আনুমানিক ৩,৫০,০০০/- (তিন লক্ষ পঞ্চাশ হাজার) টাকার ক্ষতিসাধন করে। পরবর্তীতে একই তারিখ সকাল আনুমানিক ৬ টার দিকে জমির মালিক এর ছেলে আব্দুল্লাহ আমাকে মোবাইল ফোনে বিষয়টি জানায়। আমি তৎখানিক আমার বাগানে যায়। কালইর মধ্যবাজারে আমার বাগানে গিয়ে দেখি যে, পেঁপে ও আম গাছ সহ আনুমনিক ৪০০ গাছ কেটে মাটিতে পড়ে আছে। এই বিষয়ে আমি মামলা করতে ইচ্ছুক না তবে আমি নাচোল থানা একটি অভিযোগ দায়ের করেছি ।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় অন্য কৃষকরাও। তারা বলছেন, কৃষকের কষ্টের ফসল ধ্বংস করা একটি জঘন্য ও বর্বর অপরাধ। এমন ঘটনা গ্রামীণ অর্থনীতি ও উদীয়মান চাষের ওপর বড় ধরনের আঘাত। অপরাধীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকার সর্বস্তরের মানুষ।
এই ঘটনার বিষয়ে মুঠো ফোনে নাচোল থানা অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, বিষয়টা জেনেছি কে বা কারা রাতের অন্ধকারে বাগানের পেঁপে ও আমের গাছ কেটে ফেলেছে এ বিষয়ে ভুক্তভোগী কে একটি অভিযোগ দিতে বলেছি অভিযোগ পেলেই তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
গলাচিপায় যমকালো আয়োজনে গনঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে
রৌমারীর ব্রহ্মপুত্র নদের গর্ভে কাঁচা ধান ও বসতবাড়ি-দিশেহারা ২০টি ক্ষতিগ্রস্ত পরিবার
মির্জাগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নাচোলে কৃষকের স্বপ্ন ধূলিসাৎ রাতের আঁধারে সাড়ে ৩ লক্ষ টাকার আমের গাছ ও পেঁপে কেটে ফেলেছে দুর্বৃত্তরা
নাচোলে কৃষকের স্বপ্ন ধূলিসাৎ রাতের আঁধারে সাড়ে ৩ লক্ষ টাকার আমের গাছ ও পেঁপে কেটে ফেলেছে দুর্বৃত্তরা
রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রামে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শফিকুর রহমানের দাফন
মান্দায় উন্মুক্ত লটারির মাধ্যমে আরআরএমইপি প্রকল্পের নারী শ্রমিক নিয়োগ কার্যক্রম শুরু
খালিয়াজুরীতে ধনু নদে অবৈধ মাছের ঘের, ব্যাহত নৌ চলাচল ও জেলেদের জীবিকা
ধনবাড়ীতে দারুল উলূম মাদ্রাসার প্রথম হাফেজ গোলাম রাব্বানীর সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও গ্রাহক হেনেস্তার অভিযোগ
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান
পিএসসির সদস্য হলেন পূর্বধলার কৃতী সন্তান ড. শামীমা সুলতানা