ঢাকা সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

রৌমারীর ব্রহ্মপুত্র নদের গর্ভে কাঁচা ধান ও বসতবাড়ি-দিশেহারা ২০টি ক্ষতিগ্রস্ত পরিবার


রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি photo রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ২৬-১০-২০২৬ বিকাল ৫:৯

ব্রহ্মপুত্র নদের গর্ভে কাঁচা ধান ও বসত বাড়ি-দিশেহারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। নদের পাড়ে ফাটল দেখা দেওয়ায় সুখেরবাতি গ্রাম এলাকায় তরিঘরি করে কাঁচা-পাকা ধান কেটে নিচ্ছেন কৃষকরা।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) থেকে কয়েক মাস আগে ভাঙন রোধে জিও ব্যাগ ফেললেও সঠিক ভাবে তদারকি ও স্থায়ী সমাধানের অভাবে সেগুলো এখন নদীতে চলে গেছে। ফলে নদীর পাড়ের ভাঙন ভয়াবহ রুপ ধারণ করছে।
কুড়িগ্রাম জেলার রৌমারীতে ব্রহ্মপুত্র নদের ভাঙন কোন ভাবেই থামছেই না। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ফেলা জিও ব্যাগও নদের গর্ভে চলে গেছে। ফলে প্রতিরোধ ব্যবস্থা উন্মুক্ত হওয়ায় একের পর এক নদের পানিতে চলে যাচ্ছে তীরবর্তী মানুষের বসতবাড়ি ও কয়েক একর ফসলি জমি। স্থানীয়রা জানান, প্রায় গত এক বছরে পাঁচ শতাধিক পরিবার গৃহহীন হয়েছে। আর এক সপ্তাহেই নদেও গর্ভে বিলীন হয়েছে ১৮-২০টি পরিবারের বসতবাড়ি। পাশাপাশি ধান ও ভুট্টাখেতসহ অন্যান্য ফসলও ভাঙনের মুখে পড়েছে। ফসল রক্ষায় বাধ্য হয়ে তরিঘরি করে কাঁচা-পাকা ধান কেটে ঘরে তোলার চেষ্টা করছেন কৃষকরা।
স্থানীয়দের অভিযোগ, পাউবো থেকে ছয়-সাত মাস আগে ভাঙন রোধে জিও ব্যাগ ফেললেও সঠিক তদারকি ও স্থায়ী ব্যবস্থার অভাবে সেগুলো এখন নদীতে চলে গেছে। ফলে নদীর পাড় কোনো বাধা ছাড়াই দ্রুত ভেঙে পড়ছে।
সরেজমিনে চর শৌলমারী ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে জানা গেছে, ব্রহ্মপুত্র নদের ভাঙনে চিন্তায় দিন কাটাছে স্থানীয় বাসিন্দাদের। ওই ইউনিয়নের সুখেরবাতি ও খেদাইমারী গ্রামে এক সপ্তাহে ১৮-২০টি পরিবারের ভিটেমাটি নদেও গর্ভে বিলীন হয়েছে। বসতবাড়ির পাশাপাশি কয়েক একর জমির কাঁচা-পাকা আমন ধান, ভুট্টা ও শাকসবজির খেত নদেও গর্ভে চলে গেছে।
ভাঙন এতটাই তীব্র যে একদিকে নদের পাড়ে ধসে পড়েছে, অন্যদিকে পাড়ের কাছে ঝুকিতে থাকা কাঁচা-পাকা ধান কাটছেন কৃষকরা। এমন ধান কাটার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত এক বছরে এ এলাকায় প্রায় ৫ শতাধিক পরিবার ভাঙনের শিকার হয়ে গৃহহীন হয়েছে। চর শৌলমারী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য আনছার আলী তুহিন জানান, গত এক সপ্তাহে তার ওয়ার্ডে সাতটি এবং ৮ নং ওয়ার্ডের খেদাইমারী গ্রামে ১০টি বাড়ি নদীতে চলে গেছে।
সুখেরবাতি গ্রামের ক্ষতিগ্রস্ত দেলোয়ার, নজরুল ইসলাম, রুপচান, আয়শা খাতুন, ছোবহান ও লালু শেখ রয়েছেন। অন্যদিকে ৮ নং ওয়ার্ডের বসতবাড়ি হারিয়েছেন কপিল উদ্দিন, আফছার আলী, ফাতেমা, কদম আলী, আব্দুল খালেক, মহর উদ্দিন, সিরাজুল, জমসের আলী ও আক্কাস আলী।
ইউপি সদস্য আনছার আলী তুহিন জানান, সুখেরবাতি এলাকার মৃত্যু মহেজ মোল্লার ছেলে ইউনুছ মোল্লার নদীর তীরবর্তী দেড় বিঘা আমন ধানের জমির পুরোটাই নদীতে বিলীন হয়ে গেছে। এছাড়া মৃত্যু ওসমান প্রামাণিকের ছেলে ছবুর প্রামাণিকের চার বিঘা জমির মধ্যে এক বিঘা আমন খেত নদীতে চলে গেছে। একই সঙ্গে ৮ নং ওয়ার্ডের বাসিন্দা জমসের আলীর ভিটাবাড়িসহ তিন বিঘা ধানি জমিও নদীতে চলে গেছে।
ক্ষতিগ্রস্থ জমসের আলী অভিযোগ কওে বলেন, ‘আমার তিন বিঘা জমিসহ বসতভিটা চোখের সামনে নদীতে চলে গেছে। তবু পাউবো কোনো ব্যবস্থা নেয়নি।
স্থানীয়দের অভিযোগ, পাউবো ছয়-সাত মাস আগে কিছু জিও ব্যাগ ফেলেছিল। কিন্তু তদারকি ও স্থায়ী ব্যবস্থার অভাবে সেগুলোও নদীতে চলে গেছে। বর্তমানে নিঃস্ব পরিবারগুলো খোলা আকাশের নিচে ও অন্যের জমিতে আশ্রয় নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছে।
উপজেলার চর শৌলমারী ইউনিয়নের চেয়ারম্যান একেএইচএম সাইদুর রহমান বলেন, ‘আমার সুখেরবাতি, খেদাইমারী ও সোনাপুর ওয়ার্ড তিনটিতে নদীভাঙন মারাত্মক আকার ধারণ করেছে। এখানে ব্লকের কাজ না করায় জিও ব্যাগ দিয়ে ব্রহ্মপুত্র নদের ভাঙন ঠেকানো যাচ্ছে না। পাউবো থেকে যা জিও ব্যাগ ফেলা হয়েছে, সেগুলো স্রোতে নদীতে চলে গেছে। এখন উন্মুক্ত হয়ে গেছে নদীর পাড়। ফলে দ্রুত ফসলি জমি, গাছপালা ও বাড়িঘর ভেঙে নিয়ে যাচ্ছে। আগে সরকারিভাবে ভাঙনকবলিতদের আর্থিকভাবে সহায়তা দেয়া হলেও এখন বন্ধ হয়ে গেছে। ফলে অসহায় গরিব মানুষের জন্য নতুন করে মাথা গোঁজা কঠিন হয়ে পড়েছে।
এ ব্যাপারে কুড়িগ্রাম পাউবোর নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, ‘জরুরি কাজের জন্য এখন কোনো বরাদ্দ নেই। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আমরা স্থায়ীভাবে ভাঙন ঠেকাতে একটি প্রকল্প প্রস্তাব পাঠিয়েছি। এ বিষয়ে পদক্ষেপ নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিবেচনা করছে।

এমএসএম / এমএসএম

গলাচিপায় যমকালো আয়োজনে গনঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে

রৌমারীর ব্রহ্মপুত্র নদের গর্ভে কাঁচা ধান ও বসতবাড়ি-দিশেহারা ২০টি ক্ষতিগ্রস্ত পরিবার

মির্জাগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নাচোলে কৃষকের স্বপ্ন ধূলিসাৎ রাতের আঁধারে সাড়ে ৩ লক্ষ টাকার আমের গাছ ও পেঁপে কেটে ফেলেছে দুর্বৃত্তরা

নাচোলে কৃষকের স্বপ্ন ধূলিসাৎ রাতের আঁধারে সাড়ে ৩ লক্ষ টাকার আমের গাছ ও পেঁপে কেটে ফেলেছে দুর্বৃত্তরা

রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রামে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শফিকুর রহমানের দাফন

মান্দায় উন্মুক্ত লটারির মাধ্যমে আরআরএমইপি প্রকল্পের নারী শ্রমিক নিয়োগ কার্যক্রম শুরু

খালিয়াজুরীতে ধনু নদে অবৈধ মাছের ঘের, ব্যাহত নৌ চলাচল ও জেলেদের জীবিকা

ধনবাড়ীতে দারুল উলূম মাদ্রাসার প্রথম হাফেজ গোলাম রাব্বানীর সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও গ্রাহক হেনেস্তার অভিযোগ

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান

পিএসসির সদস্য হলেন পূর্বধলার কৃতী সন্তান ড. শামীমা সুলতানা

পটুয়াখালীতে লক্ষ্মীপূজায় আতশবাজি ফোটাতে গিয়ে বিস্ফোরণে কিশোরের হাতের পাঁচ আঙুল বিচ্ছিন্ন