ঢাকা সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

গলাচিপায় যমকালো আয়োজনে গনঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে


মোস্তফা কামাল খান (গলাচিপা) photo মোস্তফা কামাল খান (গলাচিপা)
প্রকাশিত: ২৬-১০-২০২৬ বিকাল ৫:১০

পটুয়াখালীর গলাচিপায় জাঁকজমকপূর্ণ আয়োজনে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে আনন্দ র‍্যালি, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় গলাচিপা উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক ঘুরে পৌর মঞ্চ চত্বর এলাকায় আনন্দ র‍্যালি করে। এতে গণঅধিকার পরিষদের গলাচিপা উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গণঅধিকার পরিষদের সভাপতি, পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুরের। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পটুয়াখালী জেলা যুব অধিকার পরিষদের সহসভাপতি মহিবুল্লাহ এনিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের পটুয়াখালী জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, গলাচিপা পৌর শাখার সভাপতি মো. রেজাউল হাওলাদার এবং সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদের গলাচিপা উপজেলা শাখার সাবেক আহ্বায়ক মো. হাফিজুর রহমান। সভা সঞ্চালনা করেন উপজেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সোহেব মাস্টার।
আলোচনা সভায় বক্তারা গণতন্ত্র প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিত করা, জনগণের মৌলিক অধিকার রক্ষা এবং জাতীয় স্বার্থ সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, একটি গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জনগণের অধিকার নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্য অর্জনে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি, গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা এবং জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রয়োজনীয়তার কথাও আলোচনায় উঠে আসে।
বক্তারা সংগঠনের রাজনৈতিক লক্ষ্য ও আদর্শকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়া এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বজায় রেখে জনগণের পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে গলাচিপা উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের দলীয় সমর্থক ও সাধারণ মানুষের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
আলোচনা সভা শেষে গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ সংগঠনটির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ পাউন্ড ওজনের একটি কেক কাটেন। এর মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিকে কেন্দ্র করে গলাচিপায় দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ আয়োজনের মধ্য দিয়ে স্থানীয় পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

এমএসএম / এমএসএম

গলাচিপায় যমকালো আয়োজনে গনঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে

রৌমারীর ব্রহ্মপুত্র নদের গর্ভে কাঁচা ধান ও বসতবাড়ি-দিশেহারা ২০টি ক্ষতিগ্রস্ত পরিবার

মির্জাগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নাচোলে কৃষকের স্বপ্ন ধূলিসাৎ রাতের আঁধারে সাড়ে ৩ লক্ষ টাকার আমের গাছ ও পেঁপে কেটে ফেলেছে দুর্বৃত্তরা

নাচোলে কৃষকের স্বপ্ন ধূলিসাৎ রাতের আঁধারে সাড়ে ৩ লক্ষ টাকার আমের গাছ ও পেঁপে কেটে ফেলেছে দুর্বৃত্তরা

রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রামে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শফিকুর রহমানের দাফন

মান্দায় উন্মুক্ত লটারির মাধ্যমে আরআরএমইপি প্রকল্পের নারী শ্রমিক নিয়োগ কার্যক্রম শুরু

খালিয়াজুরীতে ধনু নদে অবৈধ মাছের ঘের, ব্যাহত নৌ চলাচল ও জেলেদের জীবিকা

ধনবাড়ীতে দারুল উলূম মাদ্রাসার প্রথম হাফেজ গোলাম রাব্বানীর সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও গ্রাহক হেনেস্তার অভিযোগ

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান

পিএসসির সদস্য হলেন পূর্বধলার কৃতী সন্তান ড. শামীমা সুলতানা

পটুয়াখালীতে লক্ষ্মীপূজায় আতশবাজি ফোটাতে গিয়ে বিস্ফোরণে কিশোরের হাতের পাঁচ আঙুল বিচ্ছিন্ন