খালিয়াজুরীতে গরুর শেডে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
নেত্রকোনার খালিয়াজুরীতে গরুর শেডের চালায় কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মোস্তাকিন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কৃষ্ণপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোস্তাকিন উপজেলার মেন্দিপুর ইউনিয়নের আসদপুর গ্রামের মো. আজিমউদ্দিনের ছেলে। তিনি কৃষ্ণপুর গ্রামের আতাউর রহমানের বাড়িতে কাজ করতেন।
আতাউর রহমানের ভাষ্য অনুযায়ী, প্রায় দেড় বছর ধরে মোস্তাকিন তাঁর বাড়িতে কাজ করছিলেন। আতাউর রহমান গ্যাস সিলিন্ডারের এজেন্ট হওয়ায় মোস্তাকিন গ্যাস সরবরাহের কাজ করতেন। তবে প্রায় দেড় মাস ধরে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় তিনি গরুর খামারের জন্য নির্মিত একটি শেডে কাজ করছিলেন।
আতাউর রহমান জানান, ঘটনার সময় তিনি ঢাকায় এবং তাঁর স্ত্রী চাকরিসূত্রে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রশিক্ষণে ছিলেন। শেডের চালায় লোহার পাত রং করার সময় অসাবধানতাবশত মোস্তাকিনের হাত বিদ্যুতের প্রধান লাইনের সংস্পর্শে আসে। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চালা থেকে ছিটকে নিচে পড়ে যান।
পরে তাঁর সহকর্মীরা দ্রুত তাঁকে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. শাহীন আলম তাঁকে মৃত ঘোষণা করেন।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। নিহতের স্বজনদের কোনো আপত্তি না থাকলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামে কোচ-অটোরিকশা সংঘর্ষে শিশুর মৃত্যু, গুরুত্বর আহত-৩
খালিয়াজুরীতে গরুর শেডে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
নেত্রকোণার সীমান্তে বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযানে ভারতীয় মদ ও কম্বল জব্দ
গলাচিপায় যমকালো আয়োজনে গনঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে
রৌমারীর ব্রহ্মপুত্র নদের গর্ভে কাঁচা ধান ও বসতবাড়ি-দিশেহারা ২০টি ক্ষতিগ্রস্ত পরিবার
মির্জাগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নাচোলে কৃষকের স্বপ্ন ধূলিসাৎ রাতের আঁধারে সাড়ে ৩ লক্ষ টাকার আমের গাছ ও পেঁপে কেটে ফেলেছে দুর্বৃত্তরা
নাচোলে কৃষকের স্বপ্ন ধূলিসাৎ রাতের আঁধারে সাড়ে ৩ লক্ষ টাকার আমের গাছ ও পেঁপে কেটে ফেলেছে দুর্বৃত্তরা
রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রামে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শফিকুর রহমানের দাফন
মান্দায় উন্মুক্ত লটারির মাধ্যমে আরআরএমইপি প্রকল্পের নারী শ্রমিক নিয়োগ কার্যক্রম শুরু
খালিয়াজুরীতে ধনু নদে অবৈধ মাছের ঘের, ব্যাহত নৌ চলাচল ও জেলেদের জীবিকা
ধনবাড়ীতে দারুল উলূম মাদ্রাসার প্রথম হাফেজ গোলাম রাব্বানীর সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও গ্রাহক হেনেস্তার অভিযোগ
Link Copied