ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

খালিয়াজুরীতে ইয়াবা সেবনের দায়ে একজনের ২০ দিনের কারাদণ্ড


মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ২৭-১০-২০২৬ দুপুর ১২:৫৭

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় ইয়াবা সেবনের দায়ে আবুল বাশার (৫০) নামে এক ব্যক্তিকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৬ অক্টোবর) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার ত্রিমোহনী বাজারের একটি দোকানে ইয়াবা সেবনরত অবস্থায় তাঁকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাঁকে এ দণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত আবুল বাশার উপজেলার মেন্দিপুর এলাকার মৃত আবুল হাসেম তালুকদারের ছেলে।

খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দণ্ড প্রদানের পর তাঁকে খালিয়াজুরী থানায় হস্তান্তর করা হয়।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দীন  মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

এমএসএম / এমএসএম

শালিখায় জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত

টুঙ্গিপাড়ায় আইনশৃঙ্খলা সভা, বাল্যবিবাহ ও জন্মনিবন্ধনে অনিয়ম রোধে তাগিদ

কু‌ড়িগ্রা‌মে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

সদরপুর উপজেলা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, দায়িত্বে নজরুল-তুষার

ক্ষেতলালে তিন কৃষকের বেগুনখেতে বিষ প্রয়োগের অভিযোগ

সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ, ডিলারের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ

মহানগর এক্সপ্রেস'র যাত্রাবিরতির জন্য সরকারের কাছে খোলা চিঠি

নরসিংদীর মেঘনা নদীতে ৭৮ লাখ টাকার অবৈধ জাল জব্দ, ৪ জনের কারাদণ্ড

মনপুরায় সরকারি ভিটা বরাদ্দ নিয়ে উত্তেজনা, আবেদনকারীদের হলরুম থেকে বের করে দেওয়ার অভিযোগ

কুড়িগ্রাম প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের মিলনমেলা

প্রয়াণের ১৮ বছরেও জন্মস্থানে নির্মিত হয়নি রাজগুরু অগ্রবংশ মহাথেরোর ভাস্কর্য, বৌদ্ধ সমাজে ক্ষোভ

খালিয়াজুরীতে ইয়াবা সেবনের দায়ে একজনের ২০ দিনের কারাদণ্ড

কুড়িগ্রামে কোচ-অটোরিকশা সংঘর্ষে শিশুর মৃত‌্যু, গুরুত্বর আহত-৩