কুড়িগ্রাম প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের মিলনমেলা
নবীন-প্রবীন সদস্যদের উপস্থিতির মধ্য দিয়ে বর্ণাঢ্য ও জাকজমকপূর্ণ আয়োজনে কুড়িগ্রাম প্রেসক্লাবের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (২৭অক্টোবর) সকালে সাংবাদিকদের মিলন মেলায় পরিণত হয় কুড়িগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণ ।
কেক কাটা সহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন ক্লাবের সদস্যরা। মঙ্গলবার সকালে কুড়িগ্রাম প্রেসক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সফি খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, দৈনিক বাংলার মানুষ পত্রিকার সম্পাদক লিয়াকত আলী, দীপ্ত টেলিভিশনের ইউনুছ আলী, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম বেবু, এনটিভির হাসিবুর রহমান হাসিব, ৭১ টিভির রাজু মোস্তাফিজ, চ্যানেল আইয়ের শ্যামল ভৌমিক, ইত্তেফাকের ফজলে ইলাহী স্বপন, নয়া দিগন্তের রেজাউল করিম রেজা, মাই টিভির আশরাফুল হক রুবেল, মানবজমিনের মিজানুর রহমান মিন্টু, সময় টিভির বাদশা সৈকত, ডিবিসির ওয়াহেদুজ্জামান তুহিন, সময়ের আলো পত্রিকার তৌহিদুল ইসলাম বকসী ঠান্ডা, জাগো বাহে পত্রিকার সম্পাদক রেজাউল করিম রেজা, সকালের সময়ের ফিরোজ আলম মনু, স্বদেশ প্রতিদিনের শাহীন আহমেদ, ডেইলি সানের আব্দুল ওয়াহেদ, নিউ এজের গোলাম রব্বানী, ভোরের ডাকের এম রহমান রঞ্জু প্রমুখ।
সভাপতির বক্তব্যে কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি সফি খান বলেন, দীর্ঘ ৫৯ বছর ধরে কুড়িগ্রাম প্রেস ক্লাব এ অঞ্চলের মানুষের আশা-আকাঙ্খার কথা সাহসিকতার সাথে তুলে ধরে আসছে। জেলার প্রতিটি সংকটে এবং অর্জনে গণমাধ্যমকর্মীরা সবসময় সামনের সারিতে থেকে দায়িত্ব পালন করেছেন। আগামী দিনেও কুড়িগ্রামের স্থায়ী নদী ভাঙন প্রতিরোধ, দারিদ্র্য বিমোচনসহ অঞ্চলের সকল উন্নয়নমূলক কর্মকান্ডে কুড়িগ্রাম প্রেস ক্লাব আরও জোড়ালো ভূমিকা পালন করে যাবে। তিনি জেলার সার্বিক অগ্রযাত্রায় দলমত নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধ সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
শালিখায় জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত
টুঙ্গিপাড়ায় আইনশৃঙ্খলা সভা, বাল্যবিবাহ ও জন্মনিবন্ধনে অনিয়ম রোধে তাগিদ
কুড়িগ্রামে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
সদরপুর উপজেলা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, দায়িত্বে নজরুল-তুষার
ক্ষেতলালে তিন কৃষকের বেগুনখেতে বিষ প্রয়োগের অভিযোগ
সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ, ডিলারের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ
মহানগর এক্সপ্রেস'র যাত্রাবিরতির জন্য সরকারের কাছে খোলা চিঠি
নরসিংদীর মেঘনা নদীতে ৭৮ লাখ টাকার অবৈধ জাল জব্দ, ৪ জনের কারাদণ্ড
মনপুরায় সরকারি ভিটা বরাদ্দ নিয়ে উত্তেজনা, আবেদনকারীদের হলরুম থেকে বের করে দেওয়ার অভিযোগ
কুড়িগ্রাম প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের মিলনমেলা
প্রয়াণের ১৮ বছরেও জন্মস্থানে নির্মিত হয়নি রাজগুরু অগ্রবংশ মহাথেরোর ভাস্কর্য, বৌদ্ধ সমাজে ক্ষোভ
খালিয়াজুরীতে ইয়াবা সেবনের দায়ে একজনের ২০ দিনের কারাদণ্ড