ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

মনপুরায় সরকারি ভিটা বরাদ্দ নিয়ে উত্তেজনা, আবেদনকারীদের হলরুম থেকে বের করে দেওয়ার অভিযোগ


মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা photo মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা
প্রকাশিত: ২৭-১০-২০২৬ দুপুর ১:১১

ভোলার মনপুরায় উপজেলা পরিষদের সরকারি খালি ভিটা বরাদ্দকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। বরাদ্দের জন্য আবেদন করা ব্যক্তিদের উপজেলা পরিষদের হলরুম থেকে হুমকি-ধমকি দিয়ে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে হাজীরহাট বাজারের ব্যবসায়ী ও দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে।

সোমবার (২৬ অক্টোবর) বেলা ১২টার দিকে উপজেলা পরিষদের হলরুমে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। ভিটা বরাদ্দের জন্য আবেদনকারীরা সেখানে অবস্থান করলে হাজীরহাট বাজারের ব্যবসায়ী ও দলীয় নেতা-কর্মীদের তোপের মুখে পড়েন তাঁরা। একপর্যায়ে হুমকি-ধমকির কারণে আবেদনকারীরা হলরুম ত্যাগ করতে বাধ্য হন বলে অভিযোগ পাওয়া গেছে।

উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, গত ৮ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে সরকারি খালি ভিটা বরাদ্দের জন্য একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, উপজেলা পরিষদের মালিকানাধীন চতুর্থ শ্রেণির কর্মচারী ক্লাবের পেছনের এলাকা এবং মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পূর্ব পাশে অবস্থিত কিছু খালি ভিটি বরাদ্দ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে চতুর্থ শ্রেণির কর্মচারী ক্লাবের পেছনের প্রতিটি ভিটির নির্ধারিত মূল্য এক লাখ টাকা এবং মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পূর্ব পাশের প্রতিটি ভিটির মূল্য ৫০ হাজার টাকা উল্লেখ করা হয়। আগ্রহী ব্যক্তিদের ২৫ অক্টোবরের মধ্যে আবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল।

বরাদ্দের নিয়ম অনুযায়ী, একজন আবেদনকারী একটি স্থানের জন্য আবেদন করতে পারবেন। একই পরিবারের পক্ষ থেকে কেবল একজন আবেদন করার সুযোগ রয়েছে। পাশাপাশি, নির্ধারিত মূল্যের সমপরিমাণ অর্থের পে-অর্ডার আবেদনপত্রের সঙ্গে জমা দেওয়ার শর্ত রাখা হয়েছে। আবেদনকারীর সংখ্যা বরাদ্দযোগ্য ভিটির তুলনায় বেশি হলে লটারির মাধ্যমে ভিটি বরাদ্দ দেওয়ার কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

তবে সরকারি নিয়মে আবেদন করার পরও আবেদনকারীদের কেন উপজেলা পরিষদের হলরুম থেকে বেরিয়ে যেতে হয়েছে, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। সরকারি সম্পত্তি বরাদ্দের ক্ষেত্রে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও নির্ধারিত নিয়ম অনুসরণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

পরবর্তী সময়ে, বেলা ১২টা ৪৫ মিনিটে সব বাধা উপেক্ষা করে উপজেলা পরিষদের চার ইউনিয়নের প্রশাসক ও সাংবাদিকদের উপস্থিতিতে ভিটি বরাদ্দের কার্যক্রম পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবিব।

মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনের ভিটির জন্য মোট ১৭২টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে ৪২টি ভিটি বরাদ্দ দেওয়া হবে। অপরদিকে, চতুর্থ শ্রেণির কর্মচারী ক্লাবের পেছনের ভিটির জন্য ৪০টি আবেদন জমা পড়েছে। সেখানে বরাদ্দ দেওয়া হবে ৯টি ভিটি।

লটারিতে, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পূর্ব পাশের নির্বাচিত হয়েছে ৫৫.১৭২.৮২.১১২.৭৩.৯৫.১৯.৪২.৪৬.৬৭.১৫.৮৮.৩৩.৯৬.১৩৬.১০৪.১০.৭১.১৩৮.৮৪.২৩.৯০.৬.২৯.৩.১০০.৩৯.১১১.১২.১৩৫.১২৬.৭০.১৫৪.১৬.৩০.৬০.৬২.২১.১৭.২৭.২০.৬১ নির্বাচিত

এবং চতুর্থ শ্রেণির কর্মচারী ক্লাবের পেছনের
২১.২৬.৫.৩৩.৪১.১৪.১৯.২০.৪৩.৩৫ নির্বাচিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবিব বলেন, “আমরা উন্মুক্তভাবে লটারির মাধ্যমে ভিটা বরাদ্দ দিয়েছি। এ ছাড়া অপেক্ষমাণ তালিকায় অনেককে রাখা হয়েছে। হাজীরহাট বাজারের ব্যবসায়ীরা ভিটা বরাদ্দের বিষয়ে কোনো অভিযোগ নিয়ে কখনো আমার কাছে আসেননি। আপনারা জানেন, আজকে এখানে যারা এসেছিলেন, তাঁদের বের করে নিয়ে যাওয়া হয়েছে।”

জামানত নেওয়ার বিষয়ে তিনি বলেন, “জামানতের টাকা উপজেলা পরিষদের রাজস্ব তহবিলে জমা হবে। অনেকে অভিযোগ করেছেন, আমি টাকা খেয়ে ভিটা বরাদ্দ দিয়েছি। তবে কেউ যদি এর প্রমাণ দিতে পারেন, তাহলে আমি এখান থেকে চলে যাব।”

এমএসএম / এমএসএম

শালিখায় জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত

টুঙ্গিপাড়ায় আইনশৃঙ্খলা সভা, বাল্যবিবাহ ও জন্মনিবন্ধনে অনিয়ম রোধে তাগিদ

কু‌ড়িগ্রা‌মে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

সদরপুর উপজেলা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, দায়িত্বে নজরুল-তুষার

ক্ষেতলালে তিন কৃষকের বেগুনখেতে বিষ প্রয়োগের অভিযোগ

সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ, ডিলারের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ

মহানগর এক্সপ্রেস'র যাত্রাবিরতির জন্য সরকারের কাছে খোলা চিঠি

নরসিংদীর মেঘনা নদীতে ৭৮ লাখ টাকার অবৈধ জাল জব্দ, ৪ জনের কারাদণ্ড

মনপুরায় সরকারি ভিটা বরাদ্দ নিয়ে উত্তেজনা, আবেদনকারীদের হলরুম থেকে বের করে দেওয়ার অভিযোগ

কুড়িগ্রাম প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের মিলনমেলা

প্রয়াণের ১৮ বছরেও জন্মস্থানে নির্মিত হয়নি রাজগুরু অগ্রবংশ মহাথেরোর ভাস্কর্য, বৌদ্ধ সমাজে ক্ষোভ

খালিয়াজুরীতে ইয়াবা সেবনের দায়ে একজনের ২০ দিনের কারাদণ্ড

কুড়িগ্রামে কোচ-অটোরিকশা সংঘর্ষে শিশুর মৃত‌্যু, গুরুত্বর আহত-৩