নরসিংদীর মেঘনা নদীতে ৭৮ লাখ টাকার অবৈধ জাল জব্দ, ৪ জনের কারাদণ্ড
মা ইলিশ ও মৎস্যসম্পদ সুরক্ষায় নরসিংদীর মেঘনা নদীতে মোবাইল কোর্টের অভিযান চালিয়ে প্রায় ৭৮ লাখ টাকা মূল্যের অবৈধ জাল জব্দ করা হয়েছে। এ সময় অবৈধ কারেন্ট জাল, চায়না দুয়ারি ও রিং জাল ব্যবহার করে মাছ ধরার অপরাধে চারজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুর ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত নরসিংদী সদর উপজেলার নজরপুর, করিমপুর, আলোকবালী ও চরদিঘলদী ইউনিয়নের পার্শ্ববর্তী মেঘনা নদীতে এ অভিযান পরিচালিত হয়।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়ার সার্বিক তত্ত্বাবধানে অভিযানে নেতৃত্ব দেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা জাহান সরকার। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রওনক জাহান ও নৌ-পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
অভিযানকালে নদীতে পেতে রাখা আনুমানিক দুই লাখ মিটার কারেন্ট জাল এবং ২২২টি চায়না দুয়ারি ও রিং জাল জব্দ করা হয়। জব্দ করা চায়না দুয়ারি ও রিং জালের দৈর্ঘ্য প্রায় ১১ হাজার ১০০ মিটার। সব মিলিয়ে জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য ৭৮ লাখ টাকা।
নদীতে অবৈধ কারেন্ট জাল, চায়না দুয়ারি ও রিং জাল ব্যবহার এবং বৈদ্যুতিক শকের মাধ্যমে মাছ ধরার অপরাধে চারজনের বিরুদ্ধে চারটি মামলা করা হয়। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৪(ক) ধারা এবং দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাঁদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান শেষে জব্দ করা জাল বিধি অনুযায়ী নরসিংদীর পুরাতন থানা ঘাট এলাকায় জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মা ইলিশসহ দেশের মৎস্যসম্পদ রক্ষা এবং নদীতে অবৈধ উপায়ে মাছ ধরা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
শালিখায় জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত
টুঙ্গিপাড়ায় আইনশৃঙ্খলা সভা, বাল্যবিবাহ ও জন্মনিবন্ধনে অনিয়ম রোধে তাগিদ
কুড়িগ্রামে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
সদরপুর উপজেলা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, দায়িত্বে নজরুল-তুষার
ক্ষেতলালে তিন কৃষকের বেগুনখেতে বিষ প্রয়োগের অভিযোগ
সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ, ডিলারের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ
মহানগর এক্সপ্রেস'র যাত্রাবিরতির জন্য সরকারের কাছে খোলা চিঠি
নরসিংদীর মেঘনা নদীতে ৭৮ লাখ টাকার অবৈধ জাল জব্দ, ৪ জনের কারাদণ্ড
মনপুরায় সরকারি ভিটা বরাদ্দ নিয়ে উত্তেজনা, আবেদনকারীদের হলরুম থেকে বের করে দেওয়ার অভিযোগ
কুড়িগ্রাম প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের মিলনমেলা
প্রয়াণের ১৮ বছরেও জন্মস্থানে নির্মিত হয়নি রাজগুরু অগ্রবংশ মহাথেরোর ভাস্কর্য, বৌদ্ধ সমাজে ক্ষোভ
খালিয়াজুরীতে ইয়াবা সেবনের দায়ে একজনের ২০ দিনের কারাদণ্ড