মহানগর এক্সপ্রেস'র যাত্রাবিরতির জন্য সরকারের কাছে খোলা চিঠি
ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস চালু হলেও ট্রেনটির যাত্রাবিরতি পাচ্ছে না দক্ষিণ চট্টগ্রামের গুরুত্বপূর্ণ জনপদ সাতকানিয়া। এতে সাতকানিয়া ও পার্শ্ববর্তী লোহাগাড়া উপজেলার যাত্রীদের যাতায়াতে ভোগান্তি কমার সুযোগ সীমিত থেকে যাচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা। এ অঞ্চলের মানুষের যাতায়াত সহজ করা, সময় ও অর্থ সাশ্রয় এবং ব্যবসা-বাণিজ্যের প্রসারে ট্রেনটির উভয়মুখী যাত্রায় সাতকানিয়া রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতির দাবি জানানো হয়েছে।
ঢাকা-কক্সবাজার রুটে সোমবার (২৬ অক্টোবর) থেকে যাত্রী পরিবহন শুরু করছে আন্তনগর মহানগর এক্সপ্রেস। নতুন এ ট্রেন চালুর মধ্য দিয়ে ঢাকা থেকে কক্সবাজার যাতায়াতে আরও একটি সুযোগ তৈরি হচ্ছে।
তবে দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া রেলওয়ে স্টেশনে ট্রেনটির যাত্রাবিরতির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এদিকে ট্রেনটি সাতকানিয়ায় যাত্রাবিরতি না হলে সাতকানিয়াবাসীর সাথে রেলের বৃহৎ সেবায় বৈষম্য হবে বলে সরকারের কাছে প্রেরিত একটি খোলা চিঠিতে মন্তব্য করেছেন সাতকানিয়া সাংবাদিক ফোরামের সভাপতি ও চট্টগ্রামের বহুল আলোচিত আঞ্চলিক পত্রিকা' চট্টগ্রাম সংবাদ'র সম্পাদক ও চট্টগ্রাম জজ কোর্টের শিক্ষানবিশ আইনজীবী সৈয়দ আককাস উদদীন।
এই দাবীর প্রেক্ষিতে আজ ২৭শে অক্টোবর (মঙ্গলবার) গণমাধ্যমে পাঠানো খোলা চিঠিতে তিনি বলেন,বর্তমান সরকার জনগণ বান্ধব ও নির্বাচিত একটি সরকার। তাই এই অঞ্চলের মানুষের মনের প্রত্যাশাও এই সরকারের প্রতি অনেক বেশী। ফলে অবশ্যই সাতকানিয়াবাসীর মনের আখাংকাকে সরকার মূল্যায়ন করবেন।
সাংবাদিক সৈয়দ আককাস উদদীনের পাঠানো খোলা চিঠিতে আরো উল্লেখ করেন-শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত সাতকানিয়া উপজেলার কেঁওচিয়ার নয়াখালের পাদদেশে অবস্থিত রেল স্টেশনটিতে ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর এক্সপ্রেস ট্রেনটি এই জনপদে যাত্রা বিরতি করে রেল সংযোগের সেবায় মনের আশা পূর্ণ করবেন বলে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান থেকে আমরা সাতকানিয়াবাসী আশা রাখি।
এমএসএম / এমএসএম
শালিখায় জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত
টুঙ্গিপাড়ায় আইনশৃঙ্খলা সভা, বাল্যবিবাহ ও জন্মনিবন্ধনে অনিয়ম রোধে তাগিদ
কুড়িগ্রামে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
সদরপুর উপজেলা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, দায়িত্বে নজরুল-তুষার
ক্ষেতলালে তিন কৃষকের বেগুনখেতে বিষ প্রয়োগের অভিযোগ
সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ, ডিলারের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ
মহানগর এক্সপ্রেস'র যাত্রাবিরতির জন্য সরকারের কাছে খোলা চিঠি
নরসিংদীর মেঘনা নদীতে ৭৮ লাখ টাকার অবৈধ জাল জব্দ, ৪ জনের কারাদণ্ড
মনপুরায় সরকারি ভিটা বরাদ্দ নিয়ে উত্তেজনা, আবেদনকারীদের হলরুম থেকে বের করে দেওয়ার অভিযোগ
কুড়িগ্রাম প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের মিলনমেলা
প্রয়াণের ১৮ বছরেও জন্মস্থানে নির্মিত হয়নি রাজগুরু অগ্রবংশ মহাথেরোর ভাস্কর্য, বৌদ্ধ সমাজে ক্ষোভ
খালিয়াজুরীতে ইয়াবা সেবনের দায়ে একজনের ২০ দিনের কারাদণ্ড