সদরপুর উপজেলা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, দায়িত্বে নজরুল-তুষার
ফরিদপুরের সদরপুর উপজেলা ছাত্রদলের ২১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মো. নজরুল কবিরকে আহ্বায়ক, মো. তুষার মাহমুদকে সদস্যসচিব এবং মিজানুর রহমান সিনহাকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) রাতে ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন (অনু) ও সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস স্বাক্ষরিত এক চিঠিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মশিউর রহমান, রাফিউ ফয়সাল, মশিউর রহমান (মিঠু), সবুজ মল্লিক ও সজিব মুন্সী।
এ ছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন মাহমুদুল হাসান সোহেল, বিপ্লব বেপারী, গফফার শিকদার, রাজন খন্দকার, মো. গোলাম নবীন, বিল্লাল মাতুব্বর, মো. রুবেল শেখ, সোহানুর রহমান, পার্থ তালুকদার, রাকিব সরদার, সৈকত হোসেন সিপু, মনির হোসেন ও রিফাত মাহমুদ।
দলীয় সূত্রে জানা গেছে, নতুন কমিটির আহ্বায়ক, সদস্যসচিব ও সিনিয়র যুগ্ম আহ্বায়কের যৌথ স্বাক্ষরে সদরপুর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে।
এমএসএম / এমএসএম
শালিখায় জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত
টুঙ্গিপাড়ায় আইনশৃঙ্খলা সভা, বাল্যবিবাহ ও জন্মনিবন্ধনে অনিয়ম রোধে তাগিদ
কুড়িগ্রামে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
সদরপুর উপজেলা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, দায়িত্বে নজরুল-তুষার
ক্ষেতলালে তিন কৃষকের বেগুনখেতে বিষ প্রয়োগের অভিযোগ
সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ, ডিলারের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ
মহানগর এক্সপ্রেস'র যাত্রাবিরতির জন্য সরকারের কাছে খোলা চিঠি
নরসিংদীর মেঘনা নদীতে ৭৮ লাখ টাকার অবৈধ জাল জব্দ, ৪ জনের কারাদণ্ড
মনপুরায় সরকারি ভিটা বরাদ্দ নিয়ে উত্তেজনা, আবেদনকারীদের হলরুম থেকে বের করে দেওয়ার অভিযোগ
কুড়িগ্রাম প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের মিলনমেলা
প্রয়াণের ১৮ বছরেও জন্মস্থানে নির্মিত হয়নি রাজগুরু অগ্রবংশ মহাথেরোর ভাস্কর্য, বৌদ্ধ সমাজে ক্ষোভ
খালিয়াজুরীতে ইয়াবা সেবনের দায়ে একজনের ২০ দিনের কারাদণ্ড