টুঙ্গিপাড়ায় আইনশৃঙ্খলা সভা, বাল্যবিবাহ ও জন্মনিবন্ধনে অনিয়ম রোধে তাগিদ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় বাল্যবিবাহ প্রতিরোধ, জন্মনিবন্ধনে অনিয়ম বন্ধ এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ব্ল্যাকমেইল ও প্রতারণা থেকে সুরক্ষার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের বজ্রকণ্ঠ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম।
সভায় উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর আহমেদসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্য, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় ইউএনও মোহাম্মদ দিদারুল আলম জন্মনিবন্ধন কার্যক্রমে অনিয়ম রোধে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, জন্মনিবন্ধন কার্যক্রমে যেকোনো ধরনের অনিয়ম প্রতিরোধে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সতর্ক থাকতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সহযোগিতা করারও আহ্বান জানান তিনি।
সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর আহমেদ বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের লক্ষ্য করে প্রতারণা ও ব্ল্যাকমেইলের চেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে। ভুয়া কাবিননামা দেখিয়ে কিংবা স্বামী বা স্ত্রী পরিচয়ে কাউকে হয়রানির অপচেষ্টা মোকাবিলায় সচেতনতা জরুরি।
এ বিষয়ে ওসি আইয়ুব আলী বলেন, এ ধরনের ফোনকল বা প্রতারণার শিকার হলে দ্রুত পুলিশকে জানাতে হবে। পাশাপাশি জনসচেতনতা বাড়াতে সংশ্লিষ্টদের এ বিষয়ে প্রচার চালানোর আহ্বান জানান তিনি।
উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। এ ধরনের বিয়ে বন্ধে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, সন্ত্রাস, জঙ্গিবাদ ও নাশকতা প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন রোধ, জন্ম ও মৃত্যুনিবন্ধন, উন্নয়ন কার্যক্রমের সমন্বয় এবং কৃষিঋণসংক্রান্ত বিষয়েও আলোচনা হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কমিটির সভায় স্থানীয় প্রশাসনিক কার্যক্রমের সমন্বয়, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সামাজিক সমস্যা প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা করা হয়।
এমএসএম / এমএসএম
হাটহাজারী উপজেলার ৬হাজার ৫শত গাছ রোপনে কর্মসূচি
ঘুষ না পেয়ে ঝিকরগাছা থানায় আসামির ভাইকে মারধরের অভিযোগ, অভিযুক্ত এএসআই আশরাফুল
রাণীনগরে তারুণ্যের দীপ্তিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বড়লেখায় বৃদ্ধাগুলি দেখিয়ে চলছে টিলা কেটে বিক্রি; নীরব প্রশাসন
বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির সমন্বয় সভা
আত্রাইয়ে স্টেশন এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় দুই শিশু উদ্ধার: পরিবারের সন্ধানে পুলিশ
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ ১৫ কারখানা ছুটি
ধনবাড়ীতে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড
১ নভেম্বর থেকে সেন্টমার্টিন ভ্রমণের সুযোগ, দৈনিক পর্যটকসীমা সাড়ে ৩ হাজার
শালিখায় জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত
টুঙ্গিপাড়ায় আইনশৃঙ্খলা সভা, বাল্যবিবাহ ও জন্মনিবন্ধনে অনিয়ম রোধে তাগিদ
কুড়িগ্রামে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
সদরপুর উপজেলা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, দায়িত্বে নজরুল-তুষার
Link Copied