ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

শালিখায় জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ২৭-১০-২০২৬ দুপুর ২:৭

মাগুরার শালিখা উপজেলায় জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার তালখড়ি ইউনিয়নের নাঘোসা গ্রামের পশ্চিমপাড়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত মাসুদ গাজী (৪৫) কুয়েত প্রবাসী ছিলেন। অভিযুক্ত বড় ভাই সিদ্দিক গাজী (৫০)। তাঁরা দুজনই ওই গ্রামের মৃত মোসলেম গাজীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৈতৃক সূত্রে পাওয়া জমিজমা ভাগাভাগি নিয়ে তাদের দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছিল এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে সিদ্দিক গাজী ও মাসুদ গাজীর মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজনার একপর্যায়ে বড় ভাই সিদ্দিকের লাঠির আঘাতে ঘটনাস্থলেই মাসুদ গাজীর মৃত্যু হয়।

খবর পেয়ে শালিখা থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয় এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এমএসএম / এমএসএম

হাটহাজারী উপজেলার ৬হাজার ৫শত গাছ রোপনে কর্মসূচি

ঘুষ না পেয়ে ঝিকরগাছা থানায় আসামির ভাইকে মারধরের অভিযোগ, অভিযুক্ত এএসআই আশরাফুল

রাণীনগরে তারুণ্যের দীপ্তিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বড়লেখায় বৃদ্ধাগুলি দেখিয়ে চলছে টিলা কেটে বিক্রি; নীরব প্রশাসন

বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির সমন্বয় সভা

আত্রাইয়ে স্টেশন এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় দুই শিশু উদ্ধার: পরিবারের সন্ধানে পুলিশ

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ ১৫ কারখানা ছুটি

ধনবাড়ীতে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড

১ নভেম্বর থেকে সেন্টমার্টিন ভ্রমণের সুযোগ, দৈনিক পর্যটকসীমা সাড়ে ৩ হাজার

শালিখায় জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত

টুঙ্গিপাড়ায় আইনশৃঙ্খলা সভা, বাল্যবিবাহ ও জন্মনিবন্ধনে অনিয়ম রোধে তাগিদ

কু‌ড়িগ্রা‌মে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

সদরপুর উপজেলা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, দায়িত্বে নজরুল-তুষার