ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

ধনবাড়ীতে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড


শ‌হিদুল ইসলাম, ধনবাড়ী  photo শ‌হিদুল ইসলাম, ধনবাড়ী
প্রকাশিত: ২৭-১০-২০২৬ দুপুর ২:৩৮

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তিনজনকে চার মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৬ অক্টোবর) উপজেলার যদুনাথপুর ইউনিয়নে পরিচালিত অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাঁদের এ দণ্ড দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরজাহান আক্তার সাথী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুস সালাম সিদ্দিকীর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।

মাদকবিরোধী অভিযানকে স্বাগত জানিয়ে স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, মাদক যুবসমাজের জন্য বড় হুমকি। মাদকের কারণে ব্যক্তি ও পরিবার ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সামাজিক অবক্ষয়ও বাড়ছে। মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং তরুণদের খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা প্রয়োজন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরজাহান আক্তার সাথী বলেন, জনস্বার্থে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

মান্দায় হাট উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

জ্বালানি মহাপরিকল্পনায় জাতীয় স্বার্থ ও জনঅংশগ্রহণ নিশ্চিত করার দাবিতে বরিশালে মানববন্ধন

হাটহাজারী উপজেলার ৬হাজার ৫শত গাছ রোপনে কর্মসূচি

ঘুষ না পেয়ে ঝিকরগাছা থানায় আসামির ভাইকে মারধরের অভিযোগ, অভিযুক্ত এএসআই আশরাফুল

রাণীনগরে তারুণ্যের দীপ্তিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বড়লেখায় বৃদ্ধাগুলি দেখিয়ে চলছে টিলা কেটে বিক্রি; নীরব প্রশাসন

বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির সমন্বয় সভা

আত্রাইয়ে স্টেশন এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় দুই শিশু উদ্ধার: পরিবারের সন্ধানে পুলিশ

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ ১৫ কারখানা ছুটি

ধনবাড়ীতে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড

১ নভেম্বর থেকে সেন্টমার্টিন ভ্রমণের সুযোগ, দৈনিক পর্যটকসীমা সাড়ে ৩ হাজার

শালিখায় জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত

টুঙ্গিপাড়ায় আইনশৃঙ্খলা সভা, বাল্যবিবাহ ও জন্মনিবন্ধনে অনিয়ম রোধে তাগিদ