বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির সমন্বয় সভা
মৌলভীবাজারের বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির ২০১তম মাসিক সভা এবং জেলা ও উপজেলা লিগ্যাল এইড কমিটির সনম্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ অক্টোরর) বিকেলে বড়লেখা উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজারের জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মুহাম্মদ রবিউল আউয়াল।
সভায় জেলা ও উপজেলা লিগ্যাল এইড কমিটির কার্যক্রম, সরকারি আইনগত সহায়তা কার্যক্রমের সমন্বয় এবং সাধারণ মানুষের জন্য আইনি সেবা আরও সহজলভ্য করার বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি গ্রাম আদালতের কার্যক্রম ও বিরোধ নিষ্পত্তিতে এর ভূমিকা নিয়েও আলোচনা হয়।
জেলা লিগ্যাল এইড অফিসার (ভারপ্রাপ্ত) লায়লা বানুর সঞ্চালনায় সমন্বয় সভায় বক্তব্য দেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌদিদুর রহমান পাভেল, বড়লেখা চৌকি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক, বড়লেখা সহকারি কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান এবং মৌলভীবাজার জেলা কারাগারের জেল সুপার তারিক হাসান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, বড়লেখা সরকারি কলেজের সিনিয়র প্রভাষক সাদিয়া নাইমা হোসেন এবং কাঁঠালতলী এলাকার ব্যাংক কর্মকর্তা অলিকা দাস।
সভায় মৌলভীবাজার জেলা বারের আইনজীবী, জেলা ও উপজেলা লিগ্যাল এইড কমিটির সদস্য এবং স্থানীয় সাংবাদিকসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সভায় অসহায় ও অসচ্ছল বিচারপ্রার্থীদের সরকারি খরচে আইনগত সহায়তা নিশ্চিত করা, আপস-মীমাংসার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি এবং জেলা ও উপজেলা পর্যায়ে লিগ্যাল এইড কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এমএসএম / এমএসএম
মান্দায় হাট উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে
জ্বালানি মহাপরিকল্পনায় জাতীয় স্বার্থ ও জনঅংশগ্রহণ নিশ্চিত করার দাবিতে বরিশালে মানববন্ধন
হাটহাজারী উপজেলার ৬হাজার ৫শত গাছ রোপনে কর্মসূচি
ঘুষ না পেয়ে ঝিকরগাছা থানায় আসামির ভাইকে মারধরের অভিযোগ, অভিযুক্ত এএসআই আশরাফুল
রাণীনগরে তারুণ্যের দীপ্তিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বড়লেখায় বৃদ্ধাগুলি দেখিয়ে চলছে টিলা কেটে বিক্রি; নীরব প্রশাসন
বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির সমন্বয় সভা
আত্রাইয়ে স্টেশন এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় দুই শিশু উদ্ধার: পরিবারের সন্ধানে পুলিশ
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ ১৫ কারখানা ছুটি
ধনবাড়ীতে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড
১ নভেম্বর থেকে সেন্টমার্টিন ভ্রমণের সুযোগ, দৈনিক পর্যটকসীমা সাড়ে ৩ হাজার
শালিখায় জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত