বড়লেখায় বৃদ্ধাগুলি দেখিয়ে চলছে টিলা কেটে বিক্রি; নীরব প্রশাসন
মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুর ইউনিয়নের পূর্ব-দৌলতপুর গ্রামে পুলিশ তদন্ত কেন্দ্র ও ইউনিয়ন ভূমি অফিসের নাগের ডগায় চলছে বিশাল টিলা কেটে মাটি বিক্রি। প্রকাশ্যে পরিবেশ আইনকে বৃদ্ধাগুলি দেখিয়ে টিলাখেকো চক্র ট্রাকে-ট্রাক্টরে প্রাকৃতিক টিলার মাটি পাচার করলেও রহস্যজনকভাবে সংশ্লিষ্টরা রয়েছে নির্বাক। অভিযোগ রয়েছে টিলাখোকো চক্র নিকটবর্তী পুলিশ তদন্ত কেন্দ্রকে ম্যানেজ করেই প্রাকৃতিক টিলা ধ্বংস করছে। রাস্তার পাশে প্রকাশ্যে বিশাল টিলা সাবাড় করে দিলেও শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর ইস্কান্দার হাবিবুর রহমান জানালেন তিনি কিছুই জানেন না।
সরেজমিন দেখা যায়, শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্র ও ইউনিয়ন ভূমি অফিসের প্রায় ৩-৪শ মিটার অদূরে ২৫-৩০ ফুট উঁচু প্রাকৃতিক একটি টিলার ওপরে ৬-৭ জন শাবল দিয়ে মাটি নিচে ফেলছে। সেখান থেকে ট্রাক্টরে নিয়ে গিয়ে রাস্তার পাশের নিচু জমি ভরাট করছে মাটি পাচারকারী চক্র। ইতোমধ্যে টিলার সিংহভাগ সাবাড় করা হয়েছে। এতে ধ্বংস হচ্ছে গাছপালা, প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য।
নাম প্রকাশ না করার শর্তে মাটি শ্রমিকরা জানান, স্থানীয় প্রশাসনকে (পুলিশ তদন্ত কেন্দ্র) ম্যানেজ করে মাটির ঠিকাদার টিলা কেটে চড়া দামে বিভিন্ন মালিকের ভিটা ভরাট করে দিচ্ছে। তারা দৈনিক মজুরিটুকুই পাচ্ছেন।
এবিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ জানান, অনেক দিন ধরে টিলাটি কাটা হচ্ছে। পরিবেশ অধিদপ্তরের লোকজন এসেছিলেন। এখনও টিলা কাটা চলতে থাকার খবর শুনে তিনি বলেন, তাহলে পরিবেশের লোকজন এসে কী ব্যবস্থা নিল।
শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর ইস্কান্দার হাবিবুর রহমান জানান, এ ব্যাপারে তিনি কিছুই জানেন না, দেখেননি। টিলা কাটা কোনেভাবেই বরদাস্ত করা হবে না।
সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া জানান, ওই টিলা কর্তনের ব্যাপারে তিনি অবহিত নন। কেউ তাকে জানায়নি।
এমএসএম / এমএসএম
মান্দায় হাট উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে
জ্বালানি মহাপরিকল্পনায় জাতীয় স্বার্থ ও জনঅংশগ্রহণ নিশ্চিত করার দাবিতে বরিশালে মানববন্ধন
হাটহাজারী উপজেলার ৬হাজার ৫শত গাছ রোপনে কর্মসূচি
ঘুষ না পেয়ে ঝিকরগাছা থানায় আসামির ভাইকে মারধরের অভিযোগ, অভিযুক্ত এএসআই আশরাফুল
রাণীনগরে তারুণ্যের দীপ্তিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বড়লেখায় বৃদ্ধাগুলি দেখিয়ে চলছে টিলা কেটে বিক্রি; নীরব প্রশাসন
বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির সমন্বয় সভা
আত্রাইয়ে স্টেশন এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় দুই শিশু উদ্ধার: পরিবারের সন্ধানে পুলিশ
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ ১৫ কারখানা ছুটি
ধনবাড়ীতে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড
১ নভেম্বর থেকে সেন্টমার্টিন ভ্রমণের সুযোগ, দৈনিক পর্যটকসীমা সাড়ে ৩ হাজার
শালিখায় জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত