হাটহাজারী উপজেলার ৬হাজার ৫শত গাছ রোপনে কর্মসূচি
একদিনে লক্ষ বৃক্ষ, সবুজ পরিবেশ আমাদের লক্ষ্য এই প্রতিপাদ্যকে সামনে রেখে সরকারের অগ্রাধিকারের পাঁচ বছরের ২৫ কোটি বৃক্ষরোপনের আওতায় চট্টগ্রাম জেলা প্রশাসনের ১দিনে ১ লক্ষ গাছ লাগানোর ভিত্তিতে হাটহাজারী উপজেলার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে ৬৫০০ গাছ রোপনে কর্মসূচি উদ্ধোধন করা হয়।
মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও পৌরসভার আয়োজনে ভাঞ্জন ব্রিজের অংশে রাংগামাটি সড়কে জেলা প্রশাসনের সাথে আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।
এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক বলেন, রোপণকৃত প্রতিটি বৃক্ষ সঠিকভাবে পরিচর্যার জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ ও পৌরসভার মাধ্যমে তদারকি করা হচ্ছে। প্রতিটি গাছের সাথে জৈব সার, খুটি, নিয়মিত পানি দেয়া, ফেন্সিং করে দেয়া হবে। কোন গাছ মারা গেলে পুনরায় গাছ লাগিয়ে দেয়া হবে।
এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ তারমান উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ মেজবাহ উদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো:শওকত আলী,পৌরসভার নির্বাহী প্রকৌশলী জেড এম আনোয়ার,উপজেলা পরিষদের প্রকৌশলী মোহাম্মদ রফিকুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোহাম্মদ মোরশেদ। উপজেলা সরকারি প্রকৌশলী সালমা খাতুন প্রমুখ।
এমএসএম / এমএসএম
মান্দায় হাট উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে
জ্বালানি মহাপরিকল্পনায় জাতীয় স্বার্থ ও জনঅংশগ্রহণ নিশ্চিত করার দাবিতে বরিশালে মানববন্ধন
হাটহাজারী উপজেলার ৬হাজার ৫শত গাছ রোপনে কর্মসূচি
ঘুষ না পেয়ে ঝিকরগাছা থানায় আসামির ভাইকে মারধরের অভিযোগ, অভিযুক্ত এএসআই আশরাফুল
রাণীনগরে তারুণ্যের দীপ্তিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বড়লেখায় বৃদ্ধাগুলি দেখিয়ে চলছে টিলা কেটে বিক্রি; নীরব প্রশাসন
বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির সমন্বয় সভা
আত্রাইয়ে স্টেশন এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় দুই শিশু উদ্ধার: পরিবারের সন্ধানে পুলিশ
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ ১৫ কারখানা ছুটি
ধনবাড়ীতে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড
১ নভেম্বর থেকে সেন্টমার্টিন ভ্রমণের সুযোগ, দৈনিক পর্যটকসীমা সাড়ে ৩ হাজার
শালিখায় জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত