ধনবাড়ীতে ভাইঘাট উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ভাইঘাট উচ্চ বিদ্যালয় আকস্মিক পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ নূরজাহান আক্তার সাথী। মঙ্গলবার (২৭ অক্টোবর) পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম, শ্রেণিকক্ষে পাঠদান পদ্ধতি এবং শিক্ষার্থীদের পঠন-পাঠনের অগ্রগতি পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের প্রস্তুতি ও দক্ষতা যাচাইয়ের অংশ হিসেবে ইংরেজি বানানসহ বিভিন্ন মৌলিক বিষয়ে তাঁদের একটি সংক্ষিপ্ত মূল্যায়ন নেওয়া হয়।
এ সময় তিনি শিক্ষকদের পাঠদানে আরও যত্নশীল ও মনোযোগী হওয়ার পরামর্শ দেন। শিক্ষার্থীদের মৌলিক জ্ঞান, ভাষাগত দক্ষতা ও শেখার সক্ষমতা বাড়াতে শ্রেণিকক্ষে কার্যকর পাঠদান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, শিক্ষার্থীদের মানসম্মত ও প্রতিযোগিতামূলক শিক্ষায় গড়ে তুলতে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত অগ্রগতি মূল্যায়ন এবং দুর্বলতা চিহ্নিত করে প্রয়োজনীয় সহায়তা প্রদান করতে হবে।
তিনি আরও জানান, শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে এবং শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এ ধরনের পরিদর্শন, তদারকি ও সহযোগিতা অব্যাহত থাকবে।
বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করা এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এ পরিদর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
এমএসএম / এমএসএম
পটুয়াখালীতে জেন্ডার সমতা প্রতিষ্ঠায় তরুণদের নিয়ে অ্যাডভোকেসি সংলাপ
বাঙ্গরায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৪ লাখ টাকায় বিষয় ধামাচাপা দেওয়ার চেষ্টা
শিক্ষাজীবন শেষে চাকরি নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু
আদমদীঘিতে ইয়াবাসহ একজন গ্রেফতার
বাগেরহাটের মোংলা বন্দরের পশুর নদীতে ১২০০ টন কয়লা নিয়ে কার্গো জাহাজ ডুবি
মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
ধামইরহাটে ১৪ বিজিবির অভিযানে ৮৯ বোতল ভারতীয় ফায়ারডিল সিরাপ জব্দ
পটুয়াখালীতে জেন্ডার সমতা প্রতিষ্ঠায় তরুণদের নিয়ে অ্যাডভোকেসি সংলাপ
আত্রাইয়ে ৬৮ জন গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল
দুর্গাপুরে সাংবাদিক ফোরামের সভাপতিকে ফেসবুক পেজ থেকে হত্যার হুমকি
রাজস্থলীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ফানুস উড়িয়ে মারমাদের ওয়াগ্যোয়াই প্রবারণা পূর্ণিমা উদযাপিত
সিলেটে ১৬ জন নতুন সহকারী কমিশনারকে পদয়ান