ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

মাদারীপুরে মাদকবিরোধিতার জেরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ২৭-১০-২০২৬ দুপুর ৪:১৫

মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নে মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে শাহাদাত মাতুব্বরসহ একাধিক পরিবারের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় এলাকায় আতঙ্ক ছড়াতে অর্ধশতাধিক হাত বোমা বিস্ফোরণ ঘটানোর অভিযোগও করেছেন ভুক্তভোগীরা। মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোরে ইউনিয়নের দক্ষিণ দুধখালী এলাকার ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ১০টি বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, দীর্ঘদিন ধরে সাগর বেপারী নামের এক ব্যক্তি এলাকায় মাদক বিক্রি করে আসছেন। এলাকার তরুণদের মাদকের ছোবল থেকে রক্ষা করতে কালিকাপুর ইউনিয়নের শাহাদাত মাতুব্বর কয়েকজনকে সঙ্গে নিয়ে তাঁকে মাদক বিক্রিতে বাধা দেন। এতে ক্ষুব্ধ হয়ে সাগর লোকজন নিয়ে তাঁদের বাড়িঘরে হামলা চালান বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
তাঁদের অভিযোগ, হামলার সময় বাড়িঘর ভাঙচুরের পাশাপাশি নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করা হয়। এছাড়া বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়। 
ভুক্তভোগী কালাম সরদার নামের এক প্রবাসী জানান, কয়েক দিন আগে তিনি দেশে ফিরেছেন। ঘটনার সময় তাঁর বাড়িতে বিস্ফোরণ ঘটিয়ে ঘরের ভেতরে প্রবেশ করা হয় এবং সেখানে থাকা টাকা লুট করে নেওয়া হয়েছে বলে তাঁর অভিযোগ। তাঁর দাবি, লুট হওয়া অর্থের পরিমাণ ১০ লাখ টাকার বেশি।
তিনি আরো বলেন, আমি কয়েক দিন হলো দেশে এসেছি। আমার ঘরে বিস্ফোরণ ঘটিয়ে ঢুকে টাকা নিয়ে গেছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
আরেক ভুক্তভোগী শিল্পী বেগম জানান, তিনি আর্থিকভাবে অসচ্ছল এবং ঋণের বোঝা নিয়ে সংসার চালান। তাঁর মেয়ের জামাই ঋণের টাকা পরিশোধের জন্য দুই লাখ টাকা বিদেশ থেকে পাঠিয়েছিলেন। 
অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা তাঁর ঘরে থাকা ওই দুই লাখ টাকা ও মেয়ের স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। তিনি আরো বলেন, আমি গরিব মানুষ। অনেক টাকা ঋণ আছে। মেয়ের জামাই ঋণ পরিশোধের জন্য দুই লাখ টাকা পাঠিয়েছিল। সেই টাকাসহ স্বর্ণালংকার নিয়ে গেছে। আমি এ ঘটনার বিচার চাই।
অভিযোগের বিষয়ে সাগর বেপারীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, আগে তাঁদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে এবং এসব নিজেরাই করছে । বিয়ের দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে এ বিরোধের সূত্রপাত হয়েছে বলেও তিনি দাবি করেন।
এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ ও প্রয়োজনীয় তথ্য-প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

পটুয়াখালীতে জেন্ডার সমতা প্রতিষ্ঠায় তরুণদের নিয়ে অ্যাডভোকেসি সংলাপ

বাঙ্গরায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৪ লাখ টাকায় বিষয় ধামাচাপা দেওয়ার চেষ্টা

শিক্ষাজীবন শেষে চাকরি নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু

আদমদীঘিতে ইয়াবাসহ একজন গ্রেফতার

বাগেরহাটের মোংলা বন্দরের পশুর নদীতে ১২০০ টন কয়লা নিয়ে কার্গো জাহাজ ডুবি

মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

ধামইরহাটে ১৪ বিজিবির অভিযানে ৮৯ বোতল ভারতীয় ফায়ারডিল সিরাপ জব্দ

পটুয়াখালীতে জেন্ডার সমতা প্রতিষ্ঠায় তরুণদের নিয়ে অ্যাডভোকেসি সংলাপ

আত্রাইয়ে ৬৮ জন গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল

দুর্গাপুরে সাংবাদিক ফোরামের সভাপতিকে ফেসবুক পেজ থেকে হত্যার হুমকি

রাজস্থলীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ফানুস উড়িয়ে মারমাদের ওয়াগ্যোয়াই প্রবারণা পূর্ণিমা উদযাপিত

সিলেটে ১৬ জন নতুন সহকারী কমিশনারকে পদয়ান

চলনবিল জীববৈচিত্র্য ও প্রকৃতি ফোরামের কমিটি গঠন