ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

আশুগঞ্জে ডাচ বাংলা ব্যাংকের অর্থায়নে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান


আশুগঞ্জ প্রতিনিধি photo আশুগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৭-১০-২০২৬ দুপুর ৪:১৭
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অসচ্ছল ও দরিদ্র মানুষের চক্ষুসেবা নিশ্চিত করতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে উপজেলার বড়তল্লা প্রেমতলায় মির্জা আব্বাস মডেল স্কুল প্রাঙ্গণে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে, স্বাধীন বাংলা চক্ষু হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনায় এবং মির্জা আব্বাস মডেল স্কুলের সহযোগিতায় আয়োজিত দিনব্যাপী এ ক্যাম্পে শতাধিক চক্ষুরোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়। চিকিৎসা সেবা দেন ডাক্তার সাঈদ সিদ্দিকী (সোয়ান) ও ডাক্তার আমির হামজা।
এ সময় উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রৌশন আলম এবং মির্জা আব্বাস মডেল স্কুলের প্রতিষ্ঠাতা ও আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সদস্য মির্জা আব্বাস (শফিউল্লাহ আহমেদ)সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।
আয়োজকরা জানান, ব্রাহ্মণবাড়িয়া শহরে সপ্তাহে তিন দিন সম্পূর্ণ বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হবে। পাশাপাশি সারা বছর জেলার বিভিন্ন উপজেলায় ইউনিয়ন পর্যায়ে এ কার্যক্রম পরিচালিত হবে।

এমএসএম / এমএসএম

পটুয়াখালীতে জেন্ডার সমতা প্রতিষ্ঠায় তরুণদের নিয়ে অ্যাডভোকেসি সংলাপ

বাঙ্গরায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৪ লাখ টাকায় বিষয় ধামাচাপা দেওয়ার চেষ্টা

শিক্ষাজীবন শেষে চাকরি নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু

আদমদীঘিতে ইয়াবাসহ একজন গ্রেফতার

বাগেরহাটের মোংলা বন্দরের পশুর নদীতে ১২০০ টন কয়লা নিয়ে কার্গো জাহাজ ডুবি

মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

ধামইরহাটে ১৪ বিজিবির অভিযানে ৮৯ বোতল ভারতীয় ফায়ারডিল সিরাপ জব্দ

পটুয়াখালীতে জেন্ডার সমতা প্রতিষ্ঠায় তরুণদের নিয়ে অ্যাডভোকেসি সংলাপ

আত্রাইয়ে ৬৮ জন গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল

দুর্গাপুরে সাংবাদিক ফোরামের সভাপতিকে ফেসবুক পেজ থেকে হত্যার হুমকি

রাজস্থলীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ফানুস উড়িয়ে মারমাদের ওয়াগ্যোয়াই প্রবারণা পূর্ণিমা উদযাপিত

সিলেটে ১৬ জন নতুন সহকারী কমিশনারকে পদয়ান

চলনবিল জীববৈচিত্র্য ও প্রকৃতি ফোরামের কমিটি গঠন