নরসিংদীতে প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশ, সৃজনশীলতা ও আত্মবিশ্বাস বৃদ্ধির লক্ষ্যে নরসিংদীতে অনুষ্ঠিত হয়েছে ‘প্রতিভা অন্বেষণ’ প্রতিযোগিতা। এতে ছবি আঁকা, গান, হামদ-নাত, কেরাত, কবিতা আবৃত্তি ও নৃত্যসহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়।
মঙ্গলবার (২৭ অক্টোবর) নরসিংদী জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আসাদুজ্জামান সরদার।
এ সময় জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর কবির ও মোহাম্মদ সোলায়মান হোসেন, নরসিংদী সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, নরসিংদী শহর সমাজসেবা কর্মকর্তা মো. রেজাউল করিম হিমেল, সুইড বাংলাদেশ নরসিংদী শাখার সভাপতি ডা. মো. আবু কাউছার সুমন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন সরকার উপস্থিত ছিলেন। এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অনুষ্ঠানে অংশ নেন।
প্রতিযোগিতায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে নিজেদের প্রতিভা ও সৃজনশীলতা তুলে ধরে। বিভিন্ন পরিবেশনায় তাদের সাবলীল অংশগ্রহণ উপস্থিত অতিথি ও অভিভাবকদের মুগ্ধ করে।
এ ধরনের আয়োজন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মানসিক বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি ও সামাজিক অন্তর্ভুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি হয়।
এমএসএম / এমএসএম
পটুয়াখালীতে জেন্ডার সমতা প্রতিষ্ঠায় তরুণদের নিয়ে অ্যাডভোকেসি সংলাপ
বাঙ্গরায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৪ লাখ টাকায় বিষয় ধামাচাপা দেওয়ার চেষ্টা
শিক্ষাজীবন শেষে চাকরি নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু
আদমদীঘিতে ইয়াবাসহ একজন গ্রেফতার
বাগেরহাটের মোংলা বন্দরের পশুর নদীতে ১২০০ টন কয়লা নিয়ে কার্গো জাহাজ ডুবি
মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
ধামইরহাটে ১৪ বিজিবির অভিযানে ৮৯ বোতল ভারতীয় ফায়ারডিল সিরাপ জব্দ
পটুয়াখালীতে জেন্ডার সমতা প্রতিষ্ঠায় তরুণদের নিয়ে অ্যাডভোকেসি সংলাপ
আত্রাইয়ে ৬৮ জন গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল
দুর্গাপুরে সাংবাদিক ফোরামের সভাপতিকে ফেসবুক পেজ থেকে হত্যার হুমকি
রাজস্থলীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ফানুস উড়িয়ে মারমাদের ওয়াগ্যোয়াই প্রবারণা পূর্ণিমা উদযাপিত
সিলেটে ১৬ জন নতুন সহকারী কমিশনারকে পদয়ান