ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় স্বেচ্ছাসেবক দলের গণসংযোগ ও লিফলেট বিতরণ


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ২৭-১০-২০২৬ দুপুর ৪:২০

রুহিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে গণসংযোগ ও সাধারণ ভোটারদের মাঝে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সোমবার বিকেলে রুহিয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও বাজারে এ কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগীয় টিম প্রধান ও সহ-সভাপতি ড. মফিদুল আলম খান, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফয়েজ উল্লাহ ফয়েজ, যোগাযোগ বিষয়ক সম্পাদক আব্দুল আলিম, সহ-আইন বিষয়ক সম্পাদক এডভোকেট জাকির হোসেন জুয়েল এবং ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক মাসুদুল ইসলাম মুন্না উপস্থিত ছিলেন। এছাড়াও কর্মসূচিতে নেতৃত্ব দেন রুহিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি বেলাল হোসেন এবং সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মিন্টুসহ স্থানীয় নেতা-কর্মীরা। গণসংযোগকালে নেতৃবৃন্দ বাজারের ব্যবসায়ী, পথচারী ও স্থানীয় ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং লিফলেট তুলে দেন।
কর্মসূচি শেষে কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রংপুর বিভাগীয় টিম প্রধান ড. মফিদুল আলম খান বলেন, আমরা জনগণের অধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তৃণমূলের মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি। রুহিয়ার সাধারণ মানুষের মধ্যে যে উৎসাহ ও সাড়া আমরা দেখেছি, তা অত্যন্ত আশা জাগায়। যেকোনো প্রতিক‚ল পরিস্থিতিতেও স্বেচ্ছাসেবক দল রাজপথে থেকে জনগণের পাশে থাকবে।
রুহিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মিন্টু জানান, কেন্দ্রীয় নেতাদের দিকনির্দেশনায় আমরা সাধারণ মানুষের কাছে বার্তা পৌঁছে দিচ্ছি। এই গণসংযোগের মাধ্যমে তৃণমূলের নেতা-কর্মীরা যেমন চাঙ্গা হচ্ছেন, তেমনি সাধারণ ভোটারদের সাথেও আমাদের নিবিড় রাজনৈতিক ও সামাজিক সম্পর্ক গড়ে উঠছে।
কর্মসূচিতে উপজেলা ও স্থানীয় বিভিন্ন ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীগণ অংশগ্রহণ করেন।

এমএসএম / এমএসএম

পটুয়াখালীতে জেন্ডার সমতা প্রতিষ্ঠায় তরুণদের নিয়ে অ্যাডভোকেসি সংলাপ

বাঙ্গরায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৪ লাখ টাকায় বিষয় ধামাচাপা দেওয়ার চেষ্টা

শিক্ষাজীবন শেষে চাকরি নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু

আদমদীঘিতে ইয়াবাসহ একজন গ্রেফতার

বাগেরহাটের মোংলা বন্দরের পশুর নদীতে ১২০০ টন কয়লা নিয়ে কার্গো জাহাজ ডুবি

মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

ধামইরহাটে ১৪ বিজিবির অভিযানে ৮৯ বোতল ভারতীয় ফায়ারডিল সিরাপ জব্দ

পটুয়াখালীতে জেন্ডার সমতা প্রতিষ্ঠায় তরুণদের নিয়ে অ্যাডভোকেসি সংলাপ

আত্রাইয়ে ৬৮ জন গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল

দুর্গাপুরে সাংবাদিক ফোরামের সভাপতিকে ফেসবুক পেজ থেকে হত্যার হুমকি

রাজস্থলীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ফানুস উড়িয়ে মারমাদের ওয়াগ্যোয়াই প্রবারণা পূর্ণিমা উদযাপিত

সিলেটে ১৬ জন নতুন সহকারী কমিশনারকে পদয়ান

চলনবিল জীববৈচিত্র্য ও প্রকৃতি ফোরামের কমিটি গঠন