ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

সিলেটে ১৬ জন নতুন সহকারী কমিশনারকে পদয়ান


শহিদুল ইসলাম সোহেল, সিলেট ব্যুরো photo শহিদুল ইসলাম সোহেল, সিলেট ব্যুরো
প্রকাশিত: ২৭-১০-২০২৬ দুপুর ৪:২২

৪৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিসের (প্রশাসন) ক্যাডারে নবনিয়োগপ্রাপ্ত ১৬ কর্মকর্তাকে সিলেট বিভাগে সহকারী কমিশনার হিসেবে পদায়ন করেছে সরকার। একই সঙ্গে তাঁদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাও দেওয়া হয়েছে।  রোববার (২৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।  প্রজ্ঞাপন অনুযায়ী, ৪৫তম বিসিএসের মাধ্যমে নিয়োগ পাওয়া প্রশাসন ক্যাডারের ২৬৬ কর্মকর্তাকে বিভিন্ন বিভাগীয় কমিশনারের অধীনে সহকারী কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। শিক্ষানবিস সহকারী কমিশনার হিসেবে তাঁদের মাঠ প্রশাসনে দায়িত্ব পালন করতে হবে।  বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখের সুপারিশ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৪ অক্টোবরের প্রজ্ঞাপনের ভিত্তিতে তাঁদের নিয়োগ দেওয়া হয়।  পরে মাঠপর্যায়ে প্রশাসনিক দায়িত্ব পালনের জন্য বিভিন্ন বিভাগে পদায়ন করা হয়।  প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিলেট বিভাগে পদায়ন পাওয়া কর্মকর্তাদের আগামী ১ নভেম্বর সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদান করতে হবে। তাঁদের নাম, পরিচিতি নম্বর, নিজ জেলা ও বিভাগসহ পদায়নসংক্রান্ত বিস্তারিত তথ্য প্রজ্ঞাপনের সংযোজনীতে উল্লেখ রয়েছে।  সিলেটে পদায়ন পাওয়া ১৬ কর্মকর্তার সবাই ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার বাসিন্দা। তাঁদের মধ্যে ময়মনসিংহ জেলার ১০ জন হলেন মো. নুরুদ্দিন রিয়েল, শেখ ইশা, ফাহিম ইবনে ইদ্রিছ, শান্তিল মাহমুদ আকন্দ জয়, মো. মেহেদী হাসান সিয়াম, আইনুল হক, মো. হাসিবুল ইসলাম, মো. আবু সাঈদ, এনামুল হক ও মির্জা আল মামুন।  এ ছাড়া শেরপুর জেলার মো. নাজমুল হাসান নাঈম ও জাহাঙ্গীর আলম, জামালপুর জেলার মীর মোহাম্মদ মহসীন কবীর, এহসান আবরার ফাইয়াজ ও মো. রকিবুল হাসান এবং নেত্রকোণা জেলার মো. মেহেদী হাসান শুভ সিলেট বিভাগে পদায়ন পেয়েছেন।  নবনিযুক্ত কর্মকর্তারা সিলেট বিভাগের মাঠ প্রশাসনে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে তাঁদের ওপর অর্পিত আইনগত দায়িত্বও পালন করতে হবে।

এমএসএম / এমএসএম

পটুয়াখালীতে জেন্ডার সমতা প্রতিষ্ঠায় তরুণদের নিয়ে অ্যাডভোকেসি সংলাপ

বাঙ্গরায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৪ লাখ টাকায় বিষয় ধামাচাপা দেওয়ার চেষ্টা

শিক্ষাজীবন শেষে চাকরি নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু

আদমদীঘিতে ইয়াবাসহ একজন গ্রেফতার

বাগেরহাটের মোংলা বন্দরের পশুর নদীতে ১২০০ টন কয়লা নিয়ে কার্গো জাহাজ ডুবি

মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

ধামইরহাটে ১৪ বিজিবির অভিযানে ৮৯ বোতল ভারতীয় ফায়ারডিল সিরাপ জব্দ

পটুয়াখালীতে জেন্ডার সমতা প্রতিষ্ঠায় তরুণদের নিয়ে অ্যাডভোকেসি সংলাপ

আত্রাইয়ে ৬৮ জন গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল

দুর্গাপুরে সাংবাদিক ফোরামের সভাপতিকে ফেসবুক পেজ থেকে হত্যার হুমকি

রাজস্থলীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ফানুস উড়িয়ে মারমাদের ওয়াগ্যোয়াই প্রবারণা পূর্ণিমা উদযাপিত

সিলেটে ১৬ জন নতুন সহকারী কমিশনারকে পদয়ান

চলনবিল জীববৈচিত্র্য ও প্রকৃতি ফোরামের কমিটি গঠন