রাজস্থলীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ফানুস উড়িয়ে মারমাদের ওয়াগ্যোয়াই প্রবারণা পূর্ণিমা উদযাপিত
রাঙামাটির রাজস্থলী উপজেলার ৩ নম্বর বাঙ্গালহালিয়া ইউনিয়নের হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মারমা সম্প্রদায়ের ওয়াগ্যোয়াই পোয়ে বা প্রবারণা পূর্ণিমা দুই দিনব্যাপী উৎসবের সমাপ্তি ঘটেছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) সকালে দূরদূরান্ত থেকে শত শত দায়ক-দায়িকাসহ মারমা বৌদ্ধ সম্প্রদায়ের বিভিন্ন বয়সী নারী-পুরুষ হাতে টিফিন ক্যারিয়ারে ফলমূল ও মিষ্টিজাতীয় খাবার নিয়ে বিহার প্রাঙ্গণে সমবেত হন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩ নম্বর বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা ও তাঁর সহধর্মিণী ক্রানুপ্রু চৌধুরী, বিহার পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ক্যচিং মারমা, ৩২০ নম্বর কাঁকড়াছড়ি মৌজা প্রতিনিধি ও আন্তর্জাতিক পিস অ্যাম্বাসেডর চাইথোয়াইমং মারমা, বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মংসাথোয়াই মারমা, সাবেক সাধারণ সম্পাদক উচিমং চৌধুরী, প্রবীণ শিক্ষক মংহলাঅং, সাবেক পরিচালনা কমিটির সদস্য ঞোমং মারমা, দায়ক উষাবাই মারমা এবং মিনু মারমাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানা গেছে, বৌদ্ধ ধর্মের অনুসারী ভিক্ষু-শ্রমণরা দীর্ঘ তিন মাসের বর্ষাবাস সম্পন্ন করেছেন। এ সময় ভিক্ষু, সন্ন্যাসী ও উপাসক-উপাসিকারা তিন মাস নিরামিষ ভোজন করেন এবং গৌতম বুদ্ধের অহিংস নীতির আলোকে মাছ-মাংস পরিহার করে ‘ওয়া’ বা বর্ষাবাস ব্রত পালন করেন। প্রবারণা উপলক্ষে উপজেলার প্রতিটি পাড়া-মহল্লায় তরুণ-তরুণীরা রাতভর ঐতিহ্যবাহী মারমা পিঠা তৈরির কাজ করেন এবং সকালে পাড়ার প্রতিটি ঘরে ঘরে গিয়ে তা বিতরণ করেন।
দুপুরে বিহারে সমবেত উপাসক-উপাসিকারা সমবেতভাবে বুদ্ধপূজা, পিণ্ডদান, পানীয় জল দান, অর্থদান, ফলমূল ও মিষ্টান্ন দানসহ ‘ছোয়াইং’ দান করেন এবং পরে যৌথ ভোজনে অংশ নেন। বিকাল ৪টায় বিহারের অধ্যক্ষ ও মহাথেরো উ: ঞানাওয়াইসা ধর্মীয় দেশনা প্রদান করেন। দেশনায় উপস্থিত পুণ্যার্থীরা পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ করেন। সন্ধ্যার পর বিহার প্রাঙ্গণে প্রদীপ প্রজ্বালন, পানীয় দান এবং আকাশে রঙিন ফানুস ওড়ানোর মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটে।
ধর্মদেশনা শেষে বিহারের মহাথেরো ধর্ম-বর্ণ নির্বিশেষে বিশ্বশান্তি কামনা করেন এবং ‘জগতের সকল প্রাণী সুখী হোক’ এই প্রার্থনায় অনুষ্ঠানমালার সমাপ্তি ঘোষণা করেন।
এমএসএম / এমএসএম
পটুয়াখালীতে জেন্ডার সমতা প্রতিষ্ঠায় তরুণদের নিয়ে অ্যাডভোকেসি সংলাপ
বাঙ্গরায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৪ লাখ টাকায় বিষয় ধামাচাপা দেওয়ার চেষ্টা
শিক্ষাজীবন শেষে চাকরি নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু
আদমদীঘিতে ইয়াবাসহ একজন গ্রেফতার
বাগেরহাটের মোংলা বন্দরের পশুর নদীতে ১২০০ টন কয়লা নিয়ে কার্গো জাহাজ ডুবি
মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
ধামইরহাটে ১৪ বিজিবির অভিযানে ৮৯ বোতল ভারতীয় ফায়ারডিল সিরাপ জব্দ
পটুয়াখালীতে জেন্ডার সমতা প্রতিষ্ঠায় তরুণদের নিয়ে অ্যাডভোকেসি সংলাপ
আত্রাইয়ে ৬৮ জন গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল
দুর্গাপুরে সাংবাদিক ফোরামের সভাপতিকে ফেসবুক পেজ থেকে হত্যার হুমকি
রাজস্থলীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ফানুস উড়িয়ে মারমাদের ওয়াগ্যোয়াই প্রবারণা পূর্ণিমা উদযাপিত
সিলেটে ১৬ জন নতুন সহকারী কমিশনারকে পদয়ান