থানায় জিডি
দুর্গাপুরে সাংবাদিক ফোরামের সভাপতিকে ফেসবুক পেজ থেকে হত্যার হুমকি
নেত্রকোনার দুর্গাপুর সাংবাদিক ফোরামের সভাপতি এবং দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি ওয়ালী হাসান কলিকে ফেসবুক মেসেঞ্জারে ভয়েস মেসেজ পাঠিয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ‘রিভার্স নিউজ’ নামের একটি ফেসবুক আইডির অ্যাডমিনের বিরুদ্ধে এ অভিযোগ এনে নিজের জীবনের নিরাপত্তা চেয়ে দুর্গাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর: ১৩০৭) করেছেন ওই সাংবাদিক।
সোমবার (২৬ অক্টোবর ২০২৬) দুপুরে দুর্গাপুর সাংবাদিক ফোরাম কার্যালয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে জিডি করার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান ওয়ালী হাসান কলি। এর আগে রবিবার রাতে দুর্গাপুর থানায় জিডিটি নথিভুক্ত করা হয়।
জিডির বিবরণ অনুযায়ী, গত ১৪ সেপ্টেম্বর ‘রিভার্স নিউজ’ নামের ফেসবুক আইডির মেসেঞ্জার থেকে ওয়ালী হাসান কলিকে উদ্দেশ্য করে অডিও ভয়েস মেসেজ পাঠিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরবর্তীতে গত ২৪ অক্টোবর দুপুরে একই আইডি থেকে তাঁকে সামাজিকভাবে হেয় ও হেনস্তা করার উদ্দেশ্যে বিভ্রান্তিকর ও উসকানিমূলক পোস্ট দেওয়া হয়। অভিযোগ রয়েছে, গত দুই মাস ধরে ওই বিতর্কিত আইডি থেকে সাংবাদিক কলি হাসানের ছবি বিকৃত করে ভুয়া ফটোকার্ড তৈরি ও অপপ্রচার চালানো হচ্ছিল।
সাংবাদিক ওয়ালী হাসান কলি জানান, স্থানীয় সাংবাদিক লুৎফর জামান আলিফ ফকির হত্যাকাণ্ডের পর থেকেই তিনি নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। এর মধ্যে সুনির্দিষ্টভাবে প্রাণনাশের অডিও বার্তা আসায় তিনি ও তাঁর পরিবার চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। নিজের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং ভবিষ্যতে আইনি পদক্ষেপের জন্য হুমকির অডিও রেকর্ড ও সামাজিক যোগাযোগমাধ্যমের আপত্তিকর পোস্টের প্রমাণপত্র সংযুক্ত করে থানায় অভিযোগ দাখিল করেছেন তিনি। একই সঙ্গে সাইবার অপরাধে জড়িত চক্রটিকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, একজন কর্মরত সাংবাদিককে ভয়েস মেসেজ পাঠিয়ে হত্যার হুমকি ও অপপ্রচারের বিষয়টি পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। জিডির সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই ফেসবুক আইডির নেপথ্যে থাকা ব্যক্তিকে শনাক্তে কাজ চলছে। দোষীদের শনাক্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
পটুয়াখালীতে জেন্ডার সমতা প্রতিষ্ঠায় তরুণদের নিয়ে অ্যাডভোকেসি সংলাপ
বাঙ্গরায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৪ লাখ টাকায় বিষয় ধামাচাপা দেওয়ার চেষ্টা
শিক্ষাজীবন শেষে চাকরি নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু
আদমদীঘিতে ইয়াবাসহ একজন গ্রেফতার
বাগেরহাটের মোংলা বন্দরের পশুর নদীতে ১২০০ টন কয়লা নিয়ে কার্গো জাহাজ ডুবি
মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
ধামইরহাটে ১৪ বিজিবির অভিযানে ৮৯ বোতল ভারতীয় ফায়ারডিল সিরাপ জব্দ
পটুয়াখালীতে জেন্ডার সমতা প্রতিষ্ঠায় তরুণদের নিয়ে অ্যাডভোকেসি সংলাপ
আত্রাইয়ে ৬৮ জন গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল
দুর্গাপুরে সাংবাদিক ফোরামের সভাপতিকে ফেসবুক পেজ থেকে হত্যার হুমকি
রাজস্থলীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ফানুস উড়িয়ে মারমাদের ওয়াগ্যোয়াই প্রবারণা পূর্ণিমা উদযাপিত
সিলেটে ১৬ জন নতুন সহকারী কমিশনারকে পদয়ান