ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

ধামইরহাটে ১৪ বিজিবির অভিযানে ৮৯ বোতল ভারতীয় ফায়ারডিল সিরাপ জব্দ


পত্নীতলা সংবাদদাতা photo পত্নীতলা সংবাদদাতা
প্রকাশিত: ২৭-১০-২০২৬ বিকাল ৫:১৩

নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৮৯ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক ফায়ারডিল সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১৪ বিজিবি)।

মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) ভোরে উপজেলার চকশব্দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় এসব মাদক জব্দ করা হয়।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) সূত্রে জানা যায়, ভোর ৫টা ৪০ মিনিটে চকিলাম বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ২৬৭/এমপি থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চকশব্দল এলাকায় অবস্থান নেয়। এ সময় ভারত থেকে চোরাইপথে মাদক নিয়ে আসার বিষয়টি আঁচ করতে পেরে বিজিবি সদস্যরা ধাওয়া দিলে চোরাকারবারিরা মালামাল ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৮৯ বোতল ভারতীয় ফায়ারডিল সিরাপ উদ্ধার করা হয়।

উদ্ধার করা মাদকদ্রব্যগুলো আইনানুগ প্রক্রিয়ায় ধামইরহাট থানা-পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি নিশ্চিত করেছে।

পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক চোরাচালান ও যেকোনো আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল, বিশেষ অভিযান এবং সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি জোরদার রয়েছে।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ