মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এনএসইজেড) পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে তিনি অর্থনৈতিক অঞ্চলে পৌঁছে বেজার ওয়াটার টিমে প্লানের বিভিন্ন বিষয় শেষে শিল্পকারখানা, সড়ক অবকাঠামো ও নির্মাণাধীন জেটির কার্যক্রম ঘুরে দেখেন।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত মডার্ন সিনটেক্স ও কিয়াম গ্লাসওয়্যার কারখানা পরিদর্শন করেন। এ সময় তিনি কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম ও সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। কিয়াম গ্লাসওয়্যার কারখানা পরিদর্শনের সময় প্রতিষ্ঠানটির প্রজেক্ট কো-অর্ডিনেটর মশিউর রহমান ও ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) এইচ এম আরাফাত হোসেন তাঁকে কারখানার বিভিন্ন কার্যক্রম ঘুরিয়ে দেখান।
পরে নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে তিনি অর্থনৈতিক অঞ্চলের সড়ক অবকাঠামো এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে নির্মাণাধীন জেটি পরিদর্শন করেন। এ সময় অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে তথ্য নেন। পরিদর্শন শেষে তিনি বেজা কার্যালয় ও সংযোগ সড়কে বৃক্ষরোপণ করেন।
এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃগোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার উপস্থিত ছিলেন। এ ছাড়া বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী সদস্য সালেহ আহমদ, ইনভেস্ট বাংলাদেশ, বেজা, বেপজা এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
২৫ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ, গুরুত্ব পাচ্ছে নেতৃত্ব ও মানবিক মূল্যবোধের বিকাশ
কালিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
পটুয়াখালীতে জেন্ডার সমতা প্রতিষ্ঠায় তরুণদের নিয়ে অ্যাডভোকেসি সংলাপ
বাঙ্গরায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৪ লাখ টাকায় বিষয় ধামাচাপা দেওয়ার চেষ্টা
শিক্ষাজীবন শেষে চাকরি নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু
আদমদীঘিতে ইয়াবাসহ একজন গ্রেফতার
বাগেরহাটের মোংলা বন্দরের পশুর নদীতে ১২০০ টন কয়লা নিয়ে কার্গো জাহাজ ডুবি
মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
ধামইরহাটে ১৪ বিজিবির অভিযানে ৮৯ বোতল ভারতীয় ফায়ারডিল সিরাপ জব্দ
পটুয়াখালীতে জেন্ডার সমতা প্রতিষ্ঠায় তরুণদের নিয়ে অ্যাডভোকেসি সংলাপ
আত্রাইয়ে ৬৮ জন গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল
দুর্গাপুরে সাংবাদিক ফোরামের সভাপতিকে ফেসবুক পেজ থেকে হত্যার হুমকি