ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

টুঙ্গিপাড়ায় তিন দিনব্যাপী কাব ক্যাম্পুরি শুরু

২৫ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ, গুরুত্ব পাচ্ছে নেতৃত্ব ও মানবিক মূল্যবোধের বিকাশ


বিএম শামিম, টুঙ্গিপাড়া photo বিএম শামিম, টুঙ্গিপাড়া
প্রকাশিত: ২৭-১০-২০২৬ বিকাল ৫:৫৭

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শিশু শিক্ষার্থীদের নেতৃত্বের বিকাশ, শৃঙ্খলাবোধ ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার লক্ষ্যে তিন দিনব্যাপী সপ্তম কাব ক্যাম্পুরি-২০২৬ শুরু হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার বালাডাঙ্গা শেখ মোহাম্মদ মুসা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ক্যাম্পুরির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম।

ইউএনও মোহাম্মদ দিদারুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ কর্মকার, উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান, হাবিবুর রহমান মুন্সী, জীবনকৃষ্ণ চৌকিদার এবং উপজেলা কাব স্কাউটের সভাপতি কমলেশ চন্দ্র। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও স্কাউট প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।

আয়োজক সূত্রে জানা গেছে, টুঙ্গিপাড়া উপজেলার ৮০টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২৫টি বিদ্যালয় এ ক্যাম্পুরিতে অংশ নিচ্ছে। প্রতিটি বিদ্যালয় থেকে ছয়জন কাব স্কাউট ও একজন শিক্ষক প্রতিনিধি অংশগ্রহণ করছেন। মঙ্গলবার শুরু হওয়া এ আয়োজন চলবে ২৯ অক্টোবর পর্যন্ত।

উদ্বোধনী বক্তব্যে ইউএনও মোহাম্মদ দিদারুল আলম বলেন, কাব ক্যাম্পুরির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সহযোগিতার মনোভাব, বুদ্ধিমত্তা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের সুযোগ তৈরি হবে। এ ধরনের আয়োজন শিশুদের শৃঙ্খলাবোধ, দায়িত্বশীলতা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন ও উপজেলা কাব স্কাউটের সভাপতি কমলেশ চন্দ্র বক্তব্য দেন। তাঁরা শিশুদের শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশে স্কাউটিং কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।

আয়োজকেরা জানান, এ ক্যাম্পুরির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক পরিচিতি, দলগত কাজের অভ্যাস, সহযোগিতা ও সামাজিক মূল্যবোধ আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

ক্যাম্পুরির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানীর।

এমএসএম / এমএসএম

২৫ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ, গুরুত্ব পাচ্ছে নেতৃত্ব ও মানবিক মূল্যবোধের বিকাশ

কালিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

পটুয়াখালীতে জেন্ডার সমতা প্রতিষ্ঠায় তরুণদের নিয়ে অ্যাডভোকেসি সংলাপ

বাঙ্গরায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৪ লাখ টাকায় বিষয় ধামাচাপা দেওয়ার চেষ্টা

শিক্ষাজীবন শেষে চাকরি নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু

আদমদীঘিতে ইয়াবাসহ একজন গ্রেফতার

বাগেরহাটের মোংলা বন্দরের পশুর নদীতে ১২০০ টন কয়লা নিয়ে কার্গো জাহাজ ডুবি

মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

ধামইরহাটে ১৪ বিজিবির অভিযানে ৮৯ বোতল ভারতীয় ফায়ারডিল সিরাপ জব্দ

পটুয়াখালীতে জেন্ডার সমতা প্রতিষ্ঠায় তরুণদের নিয়ে অ্যাডভোকেসি সংলাপ

আত্রাইয়ে ৬৮ জন গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল

দুর্গাপুরে সাংবাদিক ফোরামের সভাপতিকে ফেসবুক পেজ থেকে হত্যার হুমকি

রাজস্থলীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ফানুস উড়িয়ে মারমাদের ওয়াগ্যোয়াই প্রবারণা পূর্ণিমা উদযাপিত