ঢাকা বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই মৎস্য উৎপাদনের তাগিদ


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ২৭-১০-২০২৬ রাত ১১:৪০

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করে টেকসই ও নিরাপদ মৎস্য উৎপাদন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞরা। এ লক্ষ্যে আধুনিক ও পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের গবেষণালব্ধ জ্ঞান মাঠপর্যায়ের মৎস্যচাষিদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।

সোমবার (২৬ অক্টোবর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফিশারীজ অনুষদের উদ্যোগে দক্ষিণ এশিয়ার মৎস্য খাতে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও তা মোকাবিলার করণীয় নিয়ে আয়োজিত এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

‘Advancing Climate-Resilient Fisheries & Aquaculture in South Asia’ শীর্ষক সেমিনারে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করে কীভাবে টেকসই, নিরাপদ ও পরিবেশবান্ধব মাছ উৎপাদন নিশ্চিত করা যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সেমিনারে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) সদস্য দেশগুলোর মৎস্য উৎপাদন পরিস্থিতি, মৎস্যসম্পদ ব্যবস্থাপনার তুলনামূলক চিত্র এবং প্রতিকূল আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে মাছ চাষের আধুনিক প্রযুক্তি ব্যবহারের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের মেরিন ফিশারীজ ও অ্যাকুয়াকালচার বিভাগের অধ্যাপক ও গবেষক ড. মো. আব্দুল ওহাব। সেমিনারে সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারীজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান মন্ডল।

সেমিনারের শেষপর্বে শিক্ষক, শিক্ষার্থী, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা ও মাঠপর্যায়ের মৎস্য উদ্যোক্তাদের অংশগ্রহণে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট খরা, বন্যা ও লবণাক্ততার মতো প্রতিকূল পরিস্থিতিতে মাছের উৎপাদন অব্যাহত রাখার কৌশল নির্ধারণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

পাশাপাশি মানবদেহের জন্য ক্ষতিকর রাসায়নিকমুক্ত নিরাপদ মাছ উৎপাদন, মৎস্যচাষে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার এবং বিশ্ববিদ্যালয়ের গবেষণালব্ধ জ্ঞান ও প্রযুক্তি দ্রুত মাঠপর্যায়ের চাষিদের কাছে পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের বৈজ্ঞানিক আলোচনা ও আঞ্চলিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে জলবায়ু সহনশীল ও টেকসই মৎস্য ব্যবস্থাপনা জোরদার হবে। এর ফলে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি নিরাপদ মাছ উৎপাদন ও মৎস্য খাতের দীর্ঘমেয়াদি উন্নয়ন ত্বরান্বিত হবে।

সেমিনারে ফিশারীজ অনুষদের শিক্ষক-শিক্ষার্থী, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা এবং মৎস্য উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

ছাতকে ২৪ ঘণ্টায় ২৩টি নরমাল ডেলিভারি, মা ও নবজাতক সুস্থ

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই মৎস্য উৎপাদনের তাগিদ

২৫ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ, গুরুত্ব পাচ্ছে নেতৃত্ব ও মানবিক মূল্যবোধের বিকাশ

কালিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

পটুয়াখালীতে জেন্ডার সমতা প্রতিষ্ঠায় তরুণদের নিয়ে অ্যাডভোকেসি সংলাপ

বাঙ্গরায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৪ লাখ টাকায় বিষয় ধামাচাপা দেওয়ার চেষ্টা

শিক্ষাজীবন শেষে চাকরি নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু

আদমদীঘিতে ইয়াবাসহ একজন গ্রেফতার

বাগেরহাটের মোংলা বন্দরের পশুর নদীতে ১২০০ টন কয়লা নিয়ে কার্গো জাহাজ ডুবি

মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

ধামইরহাটে ১৪ বিজিবির অভিযানে ৮৯ বোতল ভারতীয় ফায়ারডিল সিরাপ জব্দ

পটুয়াখালীতে জেন্ডার সমতা প্রতিষ্ঠায় তরুণদের নিয়ে অ্যাডভোকেসি সংলাপ

আত্রাইয়ে ৬৮ জন গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল