ঢাকা বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

ছাতকে ২৪ ঘণ্টায় ২৩টি নরমাল ডেলিভারি, মা ও নবজাতক সুস্থ


তানভীর আহমদ জাকির, ছাতক photo তানভীর আহমদ জাকির, ছাতক
প্রকাশিত: ২৭-১০-২০২৬ রাত ১১:৪২

সুনামগঞ্জের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৩টি স্বাভাবিক প্রসব (নরমাল ডেলিভারি) সম্পন্ন হয়েছে। সরকারি স্বাস্থ্যসেবার আওতায় নিরাপদ মাতৃত্বসেবা নিশ্চিত করতে এ কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন প্রশিক্ষিত মিডওয়াইফরা।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২৩ অক্টোবর ২০২৬ বিকেল ৫টা থেকে ২৪ অক্টোবর পর্যন্ত নির্ধারিত সময়ে মিডওয়াইফ শাবানার মাধ্যমে ১৬টি, শাহনাজের মাধ্যমে ৬টি এবং রেশমার মাধ্যমে ১টি নরমাল ডেলিভারি সম্পন্ন হয়েছে। তিনজন মিডওয়াইফের মাধ্যমে মোট ২৩টি স্বাভাবিক প্রসবের তথ্য পাওয়া গেছে। তাঁদের মধ্যে হলেন—ঝুমা (ইছাকলস, কোম্পানীগঞ্জ), রুবি (রহমতপুর, ছাতক), হাবিবা (গণেশপুর, ছাতক), ফাতেমা (সিসিএফ, ছাতক) ও লুবনা বেগম (বাংলাবাজার, দোয়ারাবাজার)। 

নিরাপদ মাতৃত্বসেবায় গুরুত্ব

মা ও নবজাতকের সুস্বাস্থ্য নিশ্চিত করতে নিরাপদ মাতৃত্বসেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষিত মিডওয়াইফদের মাধ্যমে প্রসবকালীন সেবা, প্রসূতির প্রয়োজনীয় পরিচর্যা এবং জটিলতা দেখা দিলে দ্রুত চিকিৎসার ব্যবস্থা মা ও নবজাতকের স্বাস্থ্যঝুঁকি কমাতে সহায়তা করে।

ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাভাবিক প্রসব কার্যক্রম সরকারি স্বাস্থ্যসেবার আওতায় প্রসূতিদের সেবা প্রদানের একটি গুরুত্বপূর্ণ দিক। এ ধরনের সেবার ধারাবাহিকতা বজায় রাখতে দক্ষ জনবল, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও পর্যাপ্ত জনবল নিশ্চিত করা জরুরি।

মিডওয়াইফের সংখ্যা বাড়ানোর তাগিদ

ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত জাহান বলেন, “আমরা আমাদের সাধ্য অনুযায়ী সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। মিডওয়াইফের সংখ্যা বাড়ানো হলে প্রসূতি মায়েদের আরও বেশি সেবা দেওয়া সম্ভব হবে। ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সব ক্ষেত্রেই সেবার মান দিন দিন উন্নত হচ্ছে।”

স্বাস্থ্যসংশ্লিষ্টদের মতে, প্রসূতিসেবায় দক্ষ জনবল বৃদ্ধি এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে স্থানীয় পর্যায়ে নিরাপদ মাতৃত্বসেবা আরও সম্প্রসারণ করা সম্ভব।

এমএসএম / এমএসএম

ছাতকে ২৪ ঘণ্টায় ২৩টি নরমাল ডেলিভারি, মা ও নবজাতক সুস্থ

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই মৎস্য উৎপাদনের তাগিদ

২৫ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ, গুরুত্ব পাচ্ছে নেতৃত্ব ও মানবিক মূল্যবোধের বিকাশ

কালিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

পটুয়াখালীতে জেন্ডার সমতা প্রতিষ্ঠায় তরুণদের নিয়ে অ্যাডভোকেসি সংলাপ

বাঙ্গরায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৪ লাখ টাকায় বিষয় ধামাচাপা দেওয়ার চেষ্টা

শিক্ষাজীবন শেষে চাকরি নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু

আদমদীঘিতে ইয়াবাসহ একজন গ্রেফতার

বাগেরহাটের মোংলা বন্দরের পশুর নদীতে ১২০০ টন কয়লা নিয়ে কার্গো জাহাজ ডুবি

মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

ধামইরহাটে ১৪ বিজিবির অভিযানে ৮৯ বোতল ভারতীয় ফায়ারডিল সিরাপ জব্দ

পটুয়াখালীতে জেন্ডার সমতা প্রতিষ্ঠায় তরুণদের নিয়ে অ্যাডভোকেসি সংলাপ

আত্রাইয়ে ৬৮ জন গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল