পানির খোঁজে টিউবওয়েল খনন, বেরিয়ে এলো প্রাকৃতিক গ্যাস
কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানী বে ওয়াচের পাশে টিউবওয়েল স্থাপনের জন্য মাটি খনন করতে গিয়ে প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া গেছে।
সেখান থেকে বেরিয়ে আসা গ্যাসে আগুন জ্বলছে গত ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে। আগুন নেভানো সম্ভব না হওয়ায় এবং এর তীব্রতা বাড়তে থাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, টিউবওয়েল স্থাপনের জন্য মাটি খননের সময় হঠাৎ মাটির নিচ থেকে গ্যাস বের হতে শুরু করে। পরে সেখানে আগুন জ্বলে ওঠে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আগুনের তীব্রতা আরও বাড়তে থাকে।
ঘটনাটি জানার পর ঢাকা থেকে আসা বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
গত মঙ্গলবার (২৭/১০/২৬) সকাল থেকেই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের একটি দলও কাজ করেছে। তবে দীর্ঘ সময় চেষ্টা চালিয়েও আগুন নেভানো সম্ভব হয়নি ।
এদিকে, মাটির নিচ থেকে গ্যাস বেরিয়ে আসা এবং তা থেকে সৃষ্ট আগুন নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে। স্থানীয়দের কেউ কেউ মনে করছেন, যথাযথ পরীক্ষা-নিরীক্ষা ও প্রযুক্তিগত ব্যবস্থাপনার মাধ্যমে এই গ্যাস ব্যবহারযোগ্য হলে তা দেশের জ্বালানি খাতে সম্ভাবনা তৈরি করতে পারে।
নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলের আশপাশের স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে রাখা হয়েছে। পাশাপাশি ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।
আজ বুধবার ( ২৮/০/২৬ইং ১১ টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনাস্থলে আগুন নিভেনি। আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। গ্যাস নির্গমনের উৎস শনাক্ত করা, আগুন নিয়ন্ত্রণ এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।
এমএসএম / এমএসএম
নানা আয়োজনে কাউনিয়া উপজেলা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
উলিপুরে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
আগামীতে জামায়াত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসবে: জামায়াত এমপি শাহজাহান চৌধুরী
ত্রিশালে বিশ্ব হাত ধোয়া দিবসে র্যালি দোয়া প্রদর্শনী অনুষ্ঠিত
বরিশাল-কুয়াকাটা মহাসড়কে টোলের নামে চাঁদা আদায়, পর্যটকদের মধ্যে তীব্র ক্ষোভ
তাড়াশে ব্যাংক এশিয়ার গাফিলতি তিন মাস ধরে ভাতা বন্ধ ১৫ হাজার ভাতাভোগীর
রায়গঞ্জে চাঁদা না দেওয়ায় ইউনিয়ন পরিষদে ইউপি সদস্যকে বিএনপি নেতার মারধর, ভিডিও ভাইরাল
ধনবাড়ী বলিভদ্র ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
যশোরে মাদকবিরোধী অভিযানে আটক, ডোপ টেস্টের টাকা পুলিশের পকেট থেকে
শরণখোলায় ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি আমিনুল গ্রেপ্তার
কিশোর গ্যাং আটকের কৃতিত্ব নিতে হোটেল কর্মচারীদের ছবি ব্যবহারের অভিযোগ পুলিশের বিরুদ্ধে
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত