পেকুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে হাত ধোয়া প্রদর্শনী
কক্সবাজারের পেকুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে হাত ধোয়া প্রদর্শনী ও সচেতনতামূলক কার্যক্রমের আয়োজন করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকালে পেকুয়া উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
‘বি আ হ্যান্ড ওয়াশিং হিরো’ হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যে আয়োজিত এ কর্মসূচির মূল লক্ষ্য হলো, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা।পেকুয়া উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সহযোগিতা করছে ইউনিসেফ, আইডিই ও অ্যাকশনএইড।
কর্মসূচিতে সঠিক নিয়মে হাত ধোয়ার বিভিন্ন ধাপ তুলে ধরা হবে। এর মধ্যে রয়েছে পানি দিয়ে হাত ভেজানো, সাবান ব্যবহার, হাতের তালু ও পিঠ ঘষে পরিষ্কার করা, আঙুলের ফাঁক ও নখের আশপাশ ভালোভাবে পরিষ্কার করা এবং পরিষ্কার পানি দিয়ে হাত ধুয়ে নেওয়া।
অনুষ্ঠানে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী সালাহ উদ্দিন সোহেল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ফারুক আহমেদ চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাউসার আহমদসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা মনে করেন, নিয়মিত ও সঠিক পদ্ধতিতে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুললে জীবাণুর সংক্রমণ কমানো এবং ডায়রিয়াসহ বিভিন্ন সংক্রামক রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। জনস্বাস্থ্য সুরক্ষায় শিশু-কিশোরসহ সর্বস্তরের মানুষের মধ্যে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার গুরুত্ব ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
এমএসএম / এমএসএম
নানা আয়োজনে কাউনিয়া উপজেলা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
উলিপুরে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
আগামীতে জামায়াত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসবে: জামায়াত এমপি শাহজাহান চৌধুরী
ত্রিশালে বিশ্ব হাত ধোয়া দিবসে র্যালি দোয়া প্রদর্শনী অনুষ্ঠিত
বরিশাল-কুয়াকাটা মহাসড়কে টোলের নামে চাঁদা আদায়, পর্যটকদের মধ্যে তীব্র ক্ষোভ
তাড়াশে ব্যাংক এশিয়ার গাফিলতি তিন মাস ধরে ভাতা বন্ধ ১৫ হাজার ভাতাভোগীর
রায়গঞ্জে চাঁদা না দেওয়ায় ইউনিয়ন পরিষদে ইউপি সদস্যকে বিএনপি নেতার মারধর, ভিডিও ভাইরাল
ধনবাড়ী বলিভদ্র ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
যশোরে মাদকবিরোধী অভিযানে আটক, ডোপ টেস্টের টাকা পুলিশের পকেট থেকে
শরণখোলায় ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি আমিনুল গ্রেপ্তার
কিশোর গ্যাং আটকের কৃতিত্ব নিতে হোটেল কর্মচারীদের ছবি ব্যবহারের অভিযোগ পুলিশের বিরুদ্ধে
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত