বিলাইছড়িতে ২৮ অক্টোবর থেকে শুরু হচ্ছে মাসব্যাপী দানোত্তম কঠিন চীবর দান
রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ, বিলাইছড়ি উপজেলা শাখা এবং ত্রিরত্ন ভিক্ষু অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় শুরু হতে যাচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘দানোত্তম কঠিন চীবর দান ২০২৬’।
বুধবার (২৮ অক্টোবর ২০২৬) থেকে শুরু হয়ে আগামী ২৩ নভেম্বর পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় ৩০টি বৌদ্ধ বিহারে পর্যায়ক্রমে মাসব্যাপী এ পুণ্যময় ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এ উপলক্ষে বিহারগুলোতে ধর্মদেশনা, বুদ্ধপূজা, পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ, সংঘদান এবং চীবর দানসহ নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের বিস্তারিত প্রস্তুতি নেওয়া হয়েছে।
আয়োজক সংগঠনের প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ২৮ অক্টোবর বুধবার রোয়াপাড়াছড়া নির্বাণসুখ বৌদ্ধ বিহার (ফারুয়া), ২৯ অক্টোবর বৃহস্পতিবার হরিণছড়া বিশ্বমৈত্রী বৌদ্ধ বিহার (কাপ্তাই), ৩০ অক্টোবর শুক্রবার কুতুবদিয়া সদ্ধর্মোদয় বৌদ্ধ বিহার, ৩১ অক্টোবর শনিবার তিনকোনিয়া ত্রিরত্নাঙ্কুর বৌদ্ধ বিহার এবং ১ নভেম্বর রবিবার ওরাছড়ি জেতবন বৌদ্ধ বিহারে (ওরাছড়ি পূর্বপাড়া, ফারুয়া) কঠিন চীবর দান অনুষ্ঠিত হবে। একই দিনে (১ নভেম্বর) বিলাইছড়ি বাজার সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহার ও বিভিন্ন বন বিহারেও চীবর দান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
পরবর্তী দিনগুলোতে ২ নভেম্বর সোমবার উলুছড়ি সদ্ধর্মরত্ন বৌদ্ধ বিহার (ফারুয়া), ৩ নভেম্বর মঙ্গলবার পৌছড়া পঞ্চবুদ্ধ বৌদ্ধ বিহার (ফারুয়া), ৪ নভেম্বর বুধবার তক্তানালা নির্বাণসুখ বৌদ্ধ বিহার (ফারুয়া), ৬ নভেম্বর শুক্রবার উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহার (দীঘলছড়ি), ৭ নভেম্বর শনিবার মালুম্যা জনকল্যাণ বৌদ্ধ বিহার, ৮ নভেম্বর রবিবার কেরনছড়ি দশবল বৌদ্ধ বিহার, ১১ নভেম্বর বুধবার বাঙ্গালকাটা বহুমুখী বৌদ্ধ বিহার, ১২ নভেম্বর বৃহস্পতিবার ধুপ্যাছড়া ত্রিরত্ন বৌদ্ধ বিহার, ১৩ নভেম্বর শুক্রবার ঢেবাছড়া শীলকানন বৌদ্ধ বিহার, ১৪ নভেম্বর শনিবার বরকলক শান্তিদান বৌদ্ধ বিহার (জুরাছড়ি), ১৫ নভেম্বর রবিবার ফারুয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহার, ১৬ নভেম্বর সোমবার আমকাটাছড়া শীলকানন বৌদ্ধ বিহার এবং ১৭ নভেম্বর মঙ্গলবার তাংকুইতাং ত্রিরত্নাঙ্কুর বৌদ্ধ বিহারে (ফারুয়া) ধর্মীয় এ মহোৎসব উদযাপিত হবে।
কর্মসূচির শেষভাগে ১৮ নভেম্বর বুধবার ফারুয়ার এগুজ্যাছড়া আর্যমৈত্রী বৌদ্ধ বিহার ও জুরাছড়ির বালুছড়া জ্ঞানোদয় বৌদ্ধ বিহারে যৌথভাবে অনুষ্ঠান সূচি রাখা হয়েছে। এছাড়া ১৯ নভেম্বর বৃহস্পতিবার ওরাছড়ি জ্ঞানোদয় বৌদ্ধ বিহার (পশ্চিমপাড়া, ফারুয়া), ২০ নভেম্বর শুক্রবার গন্ডাছড়া আলোদয় বৌদ্ধ বিহার (জুরাছড়ি), ২১ নভেম্বর শনিবার বগাখালী ধর্মদর্শন বৌদ্ধ বিহার (জুরাছড়ি), ২২ নভেম্বর রবিবার সংহ্যাছড়ি ত্রিরত্ন বৌদ্ধ বিহার (ফারুয়া) এবং ২৩ নভেম্বর সোমবার ফারুয়ার মন্দিরছড়া লুম্বিনী বৌদ্ধ বিহারে চীবর দানের মধ্য দিয়ে মাসব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটবে।
বর্ষাবাস সমাপনান্তে আয়োজিত আত্মশুদ্ধি ও ত্যাগের এই মহোৎসবকে ঘিরে পাহাড়ি জনপদের বৌদ্ধ ধর্মাবলম্বী দায়ক-দায়িকাদের মাঝে বইছে বিপুল ধর্মীয় উৎসাহ-উদ্দীপনা। বিহারগুলোতে আগত পুণ্যার্থীদের পদচারণায় পুরো এলাকা মুখরিত হয়ে উঠবে বলে আশা করছেন আয়োজকেরা।
এমএসএম / এমএসএম
নানা আয়োজনে কাউনিয়া উপজেলা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
উলিপুরে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
আগামীতে জামায়াত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসবে: জামায়াত এমপি শাহজাহান চৌধুরী
ত্রিশালে বিশ্ব হাত ধোয়া দিবসে র্যালি দোয়া প্রদর্শনী অনুষ্ঠিত
বরিশাল-কুয়াকাটা মহাসড়কে টোলের নামে চাঁদা আদায়, পর্যটকদের মধ্যে তীব্র ক্ষোভ
তাড়াশে ব্যাংক এশিয়ার গাফিলতি তিন মাস ধরে ভাতা বন্ধ ১৫ হাজার ভাতাভোগীর
রায়গঞ্জে চাঁদা না দেওয়ায় ইউনিয়ন পরিষদে ইউপি সদস্যকে বিএনপি নেতার মারধর, ভিডিও ভাইরাল
ধনবাড়ী বলিভদ্র ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
যশোরে মাদকবিরোধী অভিযানে আটক, ডোপ টেস্টের টাকা পুলিশের পকেট থেকে
শরণখোলায় ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি আমিনুল গ্রেপ্তার
কিশোর গ্যাং আটকের কৃতিত্ব নিতে হোটেল কর্মচারীদের ছবি ব্যবহারের অভিযোগ পুলিশের বিরুদ্ধে
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত