নেত্রকোণায় স্ত্রীর যৌতুকের মামলায় ইউপি সচিব কারাগারে
নেত্রকোণায় স্ত্রীর যৌতুকের মামলায় ইউপি সচিব মোঃ মান্নান হোসেনকে কারাগারে পাঠিয়েছে আদালত। শারীরিক ও মানসিকভাবে নির্যাতন,বিভিন্ন সময় টাকা দাবির কারণে আইনের আশ্রয় গ্রহণ করে দুই সন্তানের জননী। মামলার আজহারে জানা যায়, গত ৮ আগস্ট ২০১৪ সালে ৫ লক্ষ টাকা দেনমোহর নির্ধারণ করে পারিবারিক ভাবে বিয়ে হয় এই দম্পতির। তাদের ৯ ও ৫ বছরের দুটি ছেলে সন্তান রয়েছে। স্বামী মোঃ মান্নান হোসেন (৪৪) বর্তমানে খালিয়াজুরী উপজেলার গাজিপুর ইউনিয়ন পরিষদের সচিব পদে চাকরীতে কর্মরত আছেন। তিনি নেত্রকোণা সদর উপজেলার বড়ওয়ারী এলাকার দিগজান গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে। তার স্ত্রী একটি বেসরকারি ব্যাংকে চাকরি করছেন। দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে কলহ চলে আসছিল। স্ত্রীর দাবী স্বামী তাকে মানসিক ও শারীরিক নির্যাতন করতেন। প্রতি মাসে বেতনের পুরো টাকা স্বামীর একাউন্টে জমা দিতে বলতেন। তিনি বলেন ব্যাংক থেকে ২০ লক্ষ টাকা লোন নিয়ে স্বামীকে জায়গা কিনে দিলেও আরোও ৩০ লক্ষ টাকা দাবি করেন। ২০২৫ সালে ১৫ ফেব্রুয়ারি টাকার জন্য আমার স্বামী বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। তিনি বলেন,বর্তমানে আমার ২ ছেলেসহ আমি নেত্রকোণা শহরে বসবাস করি। গত ৩ জুলাই আমার স্বামী আমার বাসায় এসে টাকা দিতে বলে। টাকা না দিলে আমাকে মেরে ফেলার হুমকি দেন।
মামলা সূত্রে জানা যায়,গত ৯ আগস্ট ২৬ইং তারিখে আটপাড়া আমলী আদালতে ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় মামলা করেন তার স্ত্রী। উক্ত মামলায় গত ২৫ অক্টোবর রোববার বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে। এ বিষয়ে খালিয়াজুরী উপজেলার গাজীপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রউফ স্বাধীন বলেন,আমি বিষয়টি জানার পর পারিবারিক ভাবে সমাধানের চেষ্টা করেছি। কিন্তু তাদেরকে রাজি করাতে পারিনি।
এ ব্যাপারে বাদী পক্ষের আইনজীবী এডভোকেট মুখলেছুর রহমান ভূঁইয়া জানান,বিজ্ঞ আদালত সমাধানের লক্ষ্যে আসামীকে একবার জামিন দিয়েছিলেন। কিন্তু বিষয়টি কোন সমাধান না হওয়ায় রবিবার বিজ্ঞ আদালত তাকে কারাগারে প্রেরণ করেন।
এমএসএম / এমএসএম
নানা আয়োজনে কাউনিয়া উপজেলা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
উলিপুরে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
আগামীতে জামায়াত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসবে: জামায়াত এমপি শাহজাহান চৌধুরী
ত্রিশালে বিশ্ব হাত ধোয়া দিবসে র্যালি দোয়া প্রদর্শনী অনুষ্ঠিত
বরিশাল-কুয়াকাটা মহাসড়কে টোলের নামে চাঁদা আদায়, পর্যটকদের মধ্যে তীব্র ক্ষোভ
তাড়াশে ব্যাংক এশিয়ার গাফিলতি তিন মাস ধরে ভাতা বন্ধ ১৫ হাজার ভাতাভোগীর
রায়গঞ্জে চাঁদা না দেওয়ায় ইউনিয়ন পরিষদে ইউপি সদস্যকে বিএনপি নেতার মারধর, ভিডিও ভাইরাল
ধনবাড়ী বলিভদ্র ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
যশোরে মাদকবিরোধী অভিযানে আটক, ডোপ টেস্টের টাকা পুলিশের পকেট থেকে
শরণখোলায় ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি আমিনুল গ্রেপ্তার
কিশোর গ্যাং আটকের কৃতিত্ব নিতে হোটেল কর্মচারীদের ছবি ব্যবহারের অভিযোগ পুলিশের বিরুদ্ধে
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত