ঢাকা বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

কিশোর গ্যাং আটকের কৃতিত্ব নিতে হোটেল কর্মচারীদের ছবি ব্যবহারের অভিযোগ পুলিশের বিরুদ্ধে


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ২৮-১০-২০২৬ দুপুর ১:৬

নোয়াখালীর কোম্পানীগঞ্জে একটি খাবার হোটেলের কর্মচারীদের ছবি তুলে তাঁদের ‘কিশোর গ্যাং’ হিসেবে চিহ্নিত করে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে প্রতিবেদন পাঠানোর অভিযোগ উঠেছে কোম্পানীগঞ্জ থানায় কর্মরত উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলামের বিরুদ্ধে। পরে ওই কর্মচারীদের ছবি ব্যবহার করে কয়েকটি প্রিন্ট পত্রিকার অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

জানা যায়, গত ২৩ অক্টোবর শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার বসুরহাট বাজারের একটি খাবার হোটেলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন হোটেল কর্তৃপক্ষ।

হোটেলে দায়িত্বরত ম্যানেজার আব্দুল্যাহ জানান, হোটেল বন্ধ করার কিছুক্ষণ আগে হঠাৎ করে থানার কয়েকজন পুলিশ সদস্য সেখানে যান। এ সময় হোটেল পরিষ্কারের কাজে নিয়োজিত কর্মচারীদের একসঙ্গে দাঁড় করিয়ে ছবি তোলা হয়। পাশাপাশি তাঁদের নাম-ঠিকানা একটি খাতায় লিপিবদ্ধ করে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

ম্যানেজার আব্দুল্যাহর দাবি, কর্মচারীরা ছবি তোলার কারণ জানতে চাইলে এসআই নজরুল তাঁদের বিয়ে করিয়ে দেওয়ার কথা বলে ঠাট্টা করেন তখন। তবে ঘটনার দুই দিন পর কয়েকটি অনলাইন পোর্টালে ওই কর্মচারীদের ছবি প্রকাশ করে তাঁদের ‘কিশোর গ্যাং’ হিসেবে উল্লেখ করা হয়। সংবাদে তাঁদের আটক করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়ার কথাও বলা হয় বলে জানান তিনি।

এ ঘটনায় হোটেলের কর্মচারী, কর্তৃপক্ষ ও তাঁদের পরিবারের সদস্যরা বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন বলে দাবি করেন ম্যানেজার আব্দুল্যাহ। তাঁর ভাষ্য, হোটেলে পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত কর্মচারীদের এভাবে ‘কিশোর গ্যাং’ হিসেবে উপস্থাপন করায় তাঁদের সামাজিক মর্যাদা ও পারিবারিক জীবনে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে, হোটেলের কর্মচারীদের ছবি তোলার প্রকৃত উদ্দেশ্য কী ছিল এবং তাঁদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ বা অপরাধের তথ্য ছিল কি না।

এ বিষয়ে জানতে চাইলে এসআই নজরুল বলেন, হোটেলের কর্মচারীরা আমাদের এলাকার কিনা নিশ্চিত হতে এবং চিহ্নিত রাখতে তাদের ছবি তোলা হয়েছিলো তবে এই ছবি দিয়ে কিশোর গ্যাং হেডলাইন করে নিউজের বিষয়ে কিছুই জানেন না বলে দাবী করেন এস আই নজরুল।

অভিযোগের বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এর বক্তব্য পাওয়া না গেলেও পুলিশ পরিদর্শক (তদন্ত) মনজুরুল আলম জানান, থানা এলাকায় পুলিশের নিয়মিত বহিরাগত লোকদের অবস্থানের বিষয়ে তথ্য যাচাই পক্রিয়ার অংশ হিসেবে এলাকার বাহিরের ছেলে কারা কারা আছে তা নিশ্চিত হতে এই ছবি তোলা হয়েছে এবং তাদের নাম ঠিকানা সংশ্লিষ্ট থানায় যাচাইয়ের জন্য পাঠানো হয়েছে। তবে এই ছবি উর্ধ্বতন কর্মকতার মাধ্যমে সাংবাদিকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিশোর গ্যাং আখ্যা দিয়ে প্রচার এবং নিউজ হওয়ার বিষয়ে তিনি কিছুই জানেন না বলে দাবী করেন এই কর্মকর্তা।

এমএসএম / এমএসএম

নানা আয়োজনে কাউনিয়া উপজেলা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

উলিপুরে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আগামীতে জামায়াত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসবে: জামায়াত এমপি শাহজাহান চৌধুরী

‎ত্রিশালে বিশ্ব হাত ধোয়া দিবসে র‍্যালি দোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বরিশাল-কুয়াকাটা মহাসড়কে টোলের নামে চাঁদা আদায়, পর্যটকদের মধ্যে তীব্র ক্ষোভ

তাড়াশে ব্যাংক এশিয়ার গাফিলতি তিন মাস ধরে ভাতা বন্ধ ১৫ হাজার ভাতাভোগীর

রায়গঞ্জে চাঁদা না দেওয়ায় ইউনিয়ন পরিষদে ইউপি সদস্যকে বিএনপি নেতার মারধর, ভিডিও ভাইরাল

ধনবাড়ী বলিভদ্র ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

যশোরে মাদকবিরোধী অভিযানে আটক, ডোপ টেস্টের টাকা পুলিশের পকেট থেকে

শরণখোলায় ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি আমিনুল গ্রেপ্তার

কিশোর গ্যাং আটকের কৃতিত্ব নিতে হোটেল কর্মচারীদের ছবি ব্যবহারের অভিযোগ পুলিশের বিরুদ্ধে

কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত

মুকসুদপুরে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণ মামলা করলেন সাবেক শিক্ষিকা