শরণখোলায় ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি আমিনুল গ্রেপ্তার
বাগেরহাটের শরণখোলায় ইয়াবা ও গাঁজাসহ মো. আমিনুল খান (৪৬) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত সোমবার (২৬ অক্টোবর) রাতে রায়েন্দা বাজারের একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শরণখোলা থানা পুলিশের একটি বিশেষ দল উপজেলার রায়েন্দা বাজার এলাকার ইলিয়াস তালুকদারের বাড়ি সংলগ্ন ভাড়া বাসায় আকস্মিক অভিযান চালায়। এ সময় তার বসতঘর তল্লাশি করে ৪২ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আমিনুল এলাকার একজন তালিকাভুক্ত ও শীর্ষ মাদক কারবারি। তার বিরুদ্ধে শরণখোলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অন্তত ১৪ থেকে ১৬টি মামলা রয়েছে। এর আগে কয়েকটি মামলায় তার সাজা হলেও আপিলের মাধ্যমে জামিনে বেরিয়ে এসে তিনি পুনরায় একই অপরাধে জড়িয়ে পড়েন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার প্রভাবশালী মাদক কারবারি ইলিয়াস তালুকদারের ছত্রছায়ায় আমিনুল ও তার স্ত্রী সুমী বেগম এই অবৈধ মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।
এ ঘটনায় শরণখোলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে তাকে বাগেরহাট ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। আদালত শুনানি শেষে আসামির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ বিষয়ে শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসা. রোকেয়া খানম জানান, “মাদক নির্মূলে শরণখোলা থানা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। আটক আমিনুল একজন দীর্ঘদিনের চিহ্নিত মাদক কারবারি এবং তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। মাদকের মতো এই সামাজিক ব্যাধির বিরুদ্ধে পুলিশের এ ধরনের সাঁড়াশি অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”
এমএসএম / এমএসএম
নানা আয়োজনে কাউনিয়া উপজেলা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
উলিপুরে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
আগামীতে জামায়াত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসবে: জামায়াত এমপি শাহজাহান চৌধুরী
ত্রিশালে বিশ্ব হাত ধোয়া দিবসে র্যালি দোয়া প্রদর্শনী অনুষ্ঠিত
বরিশাল-কুয়াকাটা মহাসড়কে টোলের নামে চাঁদা আদায়, পর্যটকদের মধ্যে তীব্র ক্ষোভ
তাড়াশে ব্যাংক এশিয়ার গাফিলতি তিন মাস ধরে ভাতা বন্ধ ১৫ হাজার ভাতাভোগীর
রায়গঞ্জে চাঁদা না দেওয়ায় ইউনিয়ন পরিষদে ইউপি সদস্যকে বিএনপি নেতার মারধর, ভিডিও ভাইরাল
ধনবাড়ী বলিভদ্র ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
যশোরে মাদকবিরোধী অভিযানে আটক, ডোপ টেস্টের টাকা পুলিশের পকেট থেকে
শরণখোলায় ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি আমিনুল গ্রেপ্তার
কিশোর গ্যাং আটকের কৃতিত্ব নিতে হোটেল কর্মচারীদের ছবি ব্যবহারের অভিযোগ পুলিশের বিরুদ্ধে
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত