যশোরে মাদকবিরোধী অভিযানে আটক, ডোপ টেস্টের টাকা পুলিশের পকেট থেকে
যশোরে মাদকবিরোধী অভিযানে আটক এক যুবকের ডোপ টেস্টের জন্য ৯২০ টাকা নিজের পকেট থেকে দিয়েছেন পুলিশের এক উপপরিদর্শক (এসআই)। সরকারি অর্থায়নে পরীক্ষার ব্যবস্থা না থাকায় ব্যক্তিগত অর্থে এই খরচ মেটানোর ঘটনায় ডোপ টেস্টের ব্যয়ভার নিয়ে প্রশ্ন উঠেছে। গত মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে যশোর সদর উপজেলার গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে শাহিদুল রহমান শান্ত (২৬) নামের এক যুবককে আটক করে তালবাড়িয়া পুলিশ ফাঁড়ির একটি দল। তিনি উপজেলার তালবাড়িয়া গ্রামের মফিজুর রহমানের ছেলে। তালবাড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইলিয়াস হোসেন জানান, শান্তর বিরুদ্ধে এলাকায় দীর্ঘদিন ধরে মাদক সেবন ও ব্যবসার অভিযোগ রয়েছে। আটকের পর আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে তাঁকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ডোপ টেস্টের জন্য নেওয়া হয়। সেখানে পরীক্ষার নির্ধারিত ফি ৯২০ টাকা তিনি ব্যক্তিগত অর্থ থেকে পরিশোধ করেন। হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা: হাবিবা সিদ্দিকী ফোয়ারা জানান, ডোপ টেস্টের প্রয়োজনীয় রিএজেন্ট বা পরীক্ষার উপকরণ সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত সরবরাহ না থাকায় বর্তমানে বিনা মূল্যে পরীক্ষা করা সম্ভব হচ্ছে না। তবে হাসপাতালের তত্ত্বাবধায়ক এ বিষয়ে লিখিত নির্দেশনা দিলে বিশেষ ব্যবস্থায় বিনা মূল্যে পরীক্ষা করার সুযোগ তৈরি হতে পারে।
এ বিষয়ে যশোর জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম জানান, সন্দেহভাজন ব্যক্তিদের প্রাথমিক ডোপ টেস্টের জন্য পুলিশের নিজস্ব কিট রয়েছে। ওই কিটে পরীক্ষার ফল পজিটিভ এলে বা সন্দেহজনক হলে পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে সরকারি হাসপাতালে ল্যাব পরীক্ষা করানো হয়। এ পরীক্ষার ব্যয় সাধারণত পুলিশ সুপারের ব্যক্তিগত তহবিল থেকে বহন করা হয় বলে তিনি জানান। তবে আইনগত কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত এসব পরীক্ষার ব্যয়ভার নিয়মিতভাবে কীভাবে মেটানো হবে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুস্পষ্ট ব্যবস্থা থাকা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এমএসএম / এমএসএম
নানা আয়োজনে কাউনিয়া উপজেলা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
উলিপুরে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
আগামীতে জামায়াত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসবে: জামায়াত এমপি শাহজাহান চৌধুরী
ত্রিশালে বিশ্ব হাত ধোয়া দিবসে র্যালি দোয়া প্রদর্শনী অনুষ্ঠিত
বরিশাল-কুয়াকাটা মহাসড়কে টোলের নামে চাঁদা আদায়, পর্যটকদের মধ্যে তীব্র ক্ষোভ
তাড়াশে ব্যাংক এশিয়ার গাফিলতি তিন মাস ধরে ভাতা বন্ধ ১৫ হাজার ভাতাভোগীর
রায়গঞ্জে চাঁদা না দেওয়ায় ইউনিয়ন পরিষদে ইউপি সদস্যকে বিএনপি নেতার মারধর, ভিডিও ভাইরাল
ধনবাড়ী বলিভদ্র ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
যশোরে মাদকবিরোধী অভিযানে আটক, ডোপ টেস্টের টাকা পুলিশের পকেট থেকে
শরণখোলায় ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি আমিনুল গ্রেপ্তার
কিশোর গ্যাং আটকের কৃতিত্ব নিতে হোটেল কর্মচারীদের ছবি ব্যবহারের অভিযোগ পুলিশের বিরুদ্ধে
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত
মুকসুদপুরে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণ মামলা করলেন সাবেক শিক্ষিকা
Link Copied