ঢাকা বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

ধনবাড়ী বলিভদ্র ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত


শ‌হিদুল ইসলাম, ধনবাড়ী  photo শ‌হিদুল ইসলাম, ধনবাড়ী
প্রকাশিত: ২৮-১০-২০২৬ দুপুর ১:৮

‘পরিবার, সমাজ ও দেশ বাঁচাতে মাদক রুখতে হবে একসঙ্গে’—এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বলিভদ্র ইউনিয়ন পরিষদ প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বলিভদ্র ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড এলাকায় এ সমাবেশ ও র‍্যালির আয়োজন করা হয়। একটি সুন্দর, সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

কর্মসূচিতে থানা প্রশাসনের প্রতিনিধি, গ্রাম পুলিশ, বলিভদ্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং বলিভদ্র ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা মাদককে ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য একটি গুরুতর সমস্যা হিসেবে উল্লেখ করে মাদক নির্মূলে প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান ও সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। তাঁরা মাদক থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক আন্দোলন জোরদার করার আহ্বান জানান।

সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা মাদকবিরোধী সচেতনতামূলক র‍্যালিতে অংশ নেন। এ সময় মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

এমএসএম / এমএসএম

নানা আয়োজনে কাউনিয়া উপজেলা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

উলিপুরে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আগামীতে জামায়াত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসবে: জামায়াত এমপি শাহজাহান চৌধুরী

‎ত্রিশালে বিশ্ব হাত ধোয়া দিবসে র‍্যালি দোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বরিশাল-কুয়াকাটা মহাসড়কে টোলের নামে চাঁদা আদায়, পর্যটকদের মধ্যে তীব্র ক্ষোভ

তাড়াশে ব্যাংক এশিয়ার গাফিলতি তিন মাস ধরে ভাতা বন্ধ ১৫ হাজার ভাতাভোগীর

রায়গঞ্জে চাঁদা না দেওয়ায় ইউনিয়ন পরিষদে ইউপি সদস্যকে বিএনপি নেতার মারধর, ভিডিও ভাইরাল

ধনবাড়ী বলিভদ্র ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

যশোরে মাদকবিরোধী অভিযানে আটক, ডোপ টেস্টের টাকা পুলিশের পকেট থেকে

শরণখোলায় ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি আমিনুল গ্রেপ্তার

কিশোর গ্যাং আটকের কৃতিত্ব নিতে হোটেল কর্মচারীদের ছবি ব্যবহারের অভিযোগ পুলিশের বিরুদ্ধে

কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত

মুকসুদপুরে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণ মামলা করলেন সাবেক শিক্ষিকা