ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

রায়গঞ্জে চাঁদা না দেওয়ায় ইউনিয়ন পরিষদে ইউপি সদস্যকে বিএনপি নেতার মারধর, ভিডিও ভাইরাল


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২৮-১০-২০২৬ দুপুর ১:৮

সিরাজগঞ্জের রায়গঞ্জে উন্নয়ন প্রকল্পের বিল থেকে ৫০ হাজার টাকা চাঁদা না দেওয়ায় ইউনিয়ন পরিষদে ঢুকে ইউপি সদস্য সরোয়ার হোসেনকে মারধর করে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতা সিরাজুল ইসলাম তোতার বিরুদ্ধে।

সোমবার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলার সোনাখাড়া ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) ভুক্তভোগী ইউপি সদস্য থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সরোয়ার হোসেন চলতি অর্থবছরে ইউনিয়ন উন্নয়ন সহায়তা প্রকল্পের আওতায় ১ লাখ ৬৫ হাজার টাকা ব্যয়ে একটি কালভার্ট নির্মাণ করেন। ওই কাজের বিল থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ তাঁর। অভিযুক্ত বিএনপি নেতা সিরাজুল ইসলাম তোতাকে টাকা দিতে অস্বীকৃতি জানালে পরিষদের চেয়ারম্যানের কক্ষে তাঁকে মারধর করে বের করে দেওয়া হয়। পরে পরিষদে গেলে হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ভুক্তভোগী সরোয়ার হোসেন বলেন, প্রকল্পের টাকা থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়েছিল। টাকা না দেওয়ায় তাঁকে মারধর করে পরিষদ থেকে বের করে দেওয়া হয় এবং হত্যার হুমকি দেওয়া হয়।

তবে চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা সিরাজুল ইসলাম তোতা বলেন, ইউপি সদস্যের সঙ্গে পরিষদে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। বিষয়টি স্থানীয় বিএনপি নেতারা মীমাংসার দায়িত্ব নিয়েছেন। 

সোনাখাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল জব্বার মিয়া বলেন, তাঁর সামনেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে। তবে চাঁদা দাবির বিষয়টি অস্বীকার করেন তিনি।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল খালেক পাটোয়ারী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার ভিডিও দেখেছেন তিনি। বহিরাগত লোকজনের পরিষদে ঢুকে ইউপি সদস্যকে মারধরের ঘটনা দুঃখজনক। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ