ঢাকা বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

আগামীতে জামায়াত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসবে: জামায়াত এমপি শাহজাহান চৌধুরী


পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি photo পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ২৮-১০-২০২৬ দুপুর ২:১৯

আগামীতে জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় আসবে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। একই সঙ্গে গণভোটের রায় বাস্তবায়নে কোনো ধরনের গড়িমসি বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে চট্টগ্রামের পটিয়া পৌরসদরের একটি কমিউনিটি সেন্টারে উপজেলা ও পৌরসভা জামায়াত আয়োজিত পল্টন ট্র্যাজেডি দিবসের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাহজাহান চৌধুরী বলেন, জামায়াতে ইসলামী নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রক্ষমতায় আসতে পারে—এমন আশঙ্কা থেকে ২৮ অক্টোবর দলটিকে নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছিল বলে তিনি মনে করেন। কিন্তু শহীদদের আত্মত্যাগের কারণে সেই প্রচেষ্টা সফল হয়নি। এরপরও দলটির ওপর দমন-পীড়ন চালানো হয়েছে এবং বারবার জামায়াতকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, ২০২৬ সালের নির্বাচনে জামায়াতে ইসলামীর ক্ষমতায় যাওয়ার কথা ছিল। দলটি সম্মানজনকভাবে দুই কোটি ৩৮ লাখ ভোট পেয়েছে দাবি করে তিনি বলেন, ১১-দলীয় জোট পেয়েছে ৩৯ শতাংশ ভোট।

গণভোটের প্রসঙ্গ তুলে জামায়াতের এই সংসদ সদস্য বলেন, জনগণ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে রায় দিয়েছে। তাই গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে কোনো ধরনের তালবাহানা চলবে না। রায় বাস্তবায়নের পরই জনগণ ঘরে ফিরবে বলে মন্তব্য করেন তিনি। তাঁর ভাষায়, আগামীর বাংলাদেশ হবে জামায়াতে ইসলামী ও দাঁড়িপাল্লার বাংলাদেশ। একই সঙ্গে ২৮ অক্টোবরের শহীদদের চেতনাকে সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

পটিয়া উপজেলা জামায়াতের আমির জসিম উদ্দীনের সভাপতিত্বে এবং কালারপোল থানা জামায়াতের আমির মাস্টার নাছির উদ্দীনের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী।

সমাবেশে আরও বক্তব্য দেন জেলা জামায়াতের নেতা ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম, পটিয়া পৌরসভা জামায়াতের আমির সেলিম উদ্দীন, সেক্রেটারি রাশেদুল ইসলাম, কালারপোল থানা জামায়াতের সেক্রেটারি মো. ইব্রাহিম, প্রবীণ ব্যাংকার আবুল হোসেন, অ্যাডভোকেট বোরহান উদ্দীন, ফখরুল ইসলাম এবং ইসলামী ছাত্রশিবির পটিয়া শহর শাখার সভাপতি মোহাম্মদ ফয়েজ উল্লাহ প্রমুখ।

এমএসএম / এমএসএম

উজিরপুরে জনসচেতনায় বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ পালিত

সাতকানিয়া - ট্রাক থামিয়ে ৩০ হাজার ইয়াবা লুট করলো এসআই,কনস্টেবল ও সোর্স

তাড়াশে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঠাকুরগাঁওয়ে সাবেক উপজেলা চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ১৭ নেতা কারাগারে

নানা আয়োজনে কাউনিয়া উপজেলা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

উলিপুরে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আগামীতে জামায়াত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসবে: জামায়াত এমপি শাহজাহান চৌধুরী

‎ত্রিশালে বিশ্ব হাত ধোয়া দিবসে র‍্যালি দোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বরিশাল-কুয়াকাটা মহাসড়কে টোলের নামে চাঁদা আদায়, পর্যটকদের মধ্যে তীব্র ক্ষোভ

তাড়াশে ব্যাংক এশিয়ার গাফিলতি তিন মাস ধরে ভাতা বন্ধ ১৫ হাজার ভাতাভোগীর

রায়গঞ্জে চাঁদা না দেওয়ায় ইউনিয়ন পরিষদে ইউপি সদস্যকে বিএনপি নেতার মারধর, ভিডিও ভাইরাল

ধনবাড়ী বলিভদ্র ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

যশোরে মাদকবিরোধী অভিযানে আটক, ডোপ টেস্টের টাকা পুলিশের পকেট থেকে